Mamata on Health Secretary: ডাক্তারদের সামনেই মমতা বললেন, ‘নারায়ণ তোমাকে বলব আরও একটু সিরিয়াস হও…’

Mamata on Health Secretary: আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দাবি ছিল, রাজ্যের স্বাস্থ্য সচিব বদল করতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি স্বাস্থ্য সচিব পরিবর্তন করবেন না।

Mamata on Health Secretary: ডাক্তারদের সামনেই মমতা বললেন, নারায়ণ তোমাকে বলব আরও একটু সিরিয়াস হও...

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 24, 2025 | 3:30 PM

কলকাতা: গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে। আর এবার চিকিৎসকদের বৈঠকে, তাঁদের সামনেই স্বাস্থ্য সচিবকে সিরিয়াস হতে বললেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে সরব হয়েছিলেন চিকিৎসকদের একাংশ। তবে স্বাস্থ্য সচিবকে যে সরানো হবে না, তা সাফ জানিয়ে দিয়েছিলেন মমতা।

সোমবার ধনধান্য সভাঘরে ডাক্তারদের নিয়ে বৈঠক করেন মমতা। উপস্থিত ছিলেন প্রায় ২৫০০ চিকিৎসক। তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকেই স্বাস্থ্য সচিবকে মমতা বলেন, “নারায়ণ তোমাকে বলব আরও একটু সিরিয়াস হও। তোমাকে তো অনেকগুলো আইএএস অফিসার দেওয়া হয়েছে। তোমাদের নিজেদের মধ্যে অনেক ডিফারেন্স অব ওপিনিয়ন (মতভেদ) হয়। তোমরা আরেকটু নিজেদের মধ্যে কথা বলে নিও।”

সম্প্রতি স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য়সচিব মনোজ পন্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হয়। সূত্রের খবর, সেই মিটিংয়ে মুখ্য়সচিবের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নারায়ণ স্বরূপ নিগমকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বৈঠকে উপস্থিত না থাকলেও, সূত্রের খবর স্বাস্থ্য সচিবের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন এই ঘটনা ঘটল তার জবাবও চান।

Follow Us