Bangla NewsKolkata Mamata Banerjee comment that More than 14 women have been subjected to abuse within two months
Mamata Banerjee: ‘২ মাসের মধ্যে ১৪-র বেশি নারী নির্যাতন হয়েছে’, বিস্ফোরক মমতা
Mamata Banerjee news update: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কাছে মেসেজ এল যে আমাদের আইটি সেলের চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হয়েছে। তাঁকে মারা হয়েছে। তাই তাঁকে উদ্ধারের জন্য আমি গেলাম। উদ্ধার করলাম। কোথায় গেল আইন?"
বালিগঞ্জ ফাঁড়িতে তুমুল উত্তেজনা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূল মিছিল করছিল। অভিযোগ, সেইখানেই পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূলের মিছিল দেখেই চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা। বচসা-ধস্তাধস্তি-হাতাহাতি চলতে থাকে দু’পক্ষের মধ্যে। বাজানো হয় মাছ চোর গান। পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। পুলিশকে একহাত নেন তিনি। কীভাবে পুলিশ তাঁর উপর নজর রাখছে, কীভাবে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে সবটা ক্ষোভ প্রকাশ করে বলেন মমতা।
কী কী অভিযোগ মুখ্যমন্ত্রীর?
মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের ছেলে-মেয়েরা যাতে স্লোগান দিতে না পারে সেই চেষ্টা করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমি বিজেপিকে দুষছি না। আমি প্রশাসনকে দুষছি। আপাদের দায়িত্ব যাতে র্যালি করা যায়। এর বদলে আপনারা কী করলেন, বিজেপির লোকজনকে এখানে নিয়ে আসা হল। তারপর আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিল। অথচ হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছিল হ্যান্ড মাইক ব্যবহার করার। আমাদের কর্মীদের মারা হল। ওরা মারধর করেছে আমাদের মহিলা পুরুষ সকলকে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমার কাছে মেসেজ এল যে আমাদের আইটি সেলের চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হয়েছে। তাঁকে মারা হয়েছে। তাই তাঁকে উদ্ধারের জন্য আমি গেলাম। উদ্ধার করলাম। কোথায় গেল আইন?
মমতা বন্দ্যোপাধ্যায়: উত্তরপ্রদেশের থেকেও বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেশের মানুষ ভাবতেই পারবে না কী হচ্ছে এখানে। প্রত্যেককে আক্রমণ করা হচ্ছে। ওরা কীভাবে হাইকোর্টের নির্দেশ অমান্য করল? আমরা ধিক্কার জানাই। বিজেপি ও তাঁদের দলদাসরা অত্যাচার করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: বারুইপুরে কালকে প্রতিবাদীদের ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুর,বর্ধমান, ভগবানপুর, পটাশপুরে হয়েছে, বেহালা, মালদহে নারী নির্যাতন হয়েছে। কোথায় হয়নি? ২ মাসের মধ্যে ১৪ জনের বেশি মেয়ে ও মহিলার উপর ধর্ষণ, নির্যাতন হয়েছে। অনেকে খুন হয়েছে। আমার আবেদন শান্তিপূর্ণভাবে সবটা বিচার করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়: আর আপনারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা নষ্ট করতে পারেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমার উপর নজর রাখা হচ্ছে। আমার তো নিরাপত্তা নেই, তারপরও কেন দেখবে কে ঢুকছে কে বেরচ্ছে? অনৈতিক ভাবে আমার উপর নজর রাখা হচ্ছে। ওদের সাহস থাকলে ওরা নিয়ম মেনে নজর রাখুক। আমায় গৃহবন্দি করেছে রেখেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: এখন পুলিশের IC-বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট। আর এসপি বিজেপির জেলা সভাপতি। আমরা এই নিয়ে আইনি সাহায্য নেব।