Mamata Banerjee: যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, আর ক’জন ছাড়ছেন?

Mamata Banerjee Warns Rebel TMC Leaders: ফেসবুকে লাইভে এসে প্রথমেই রথযাত্রার শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কোয়েলের পদত্যাগ নিয়ে মন্তব্য করেন। বলেন, "খুব ভালো শিল্পী। তাঁকে আমি সম্মান করি। বিজেপির কোনও এক নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করতে গিয়েছেন। সবার জানার জন্য বলি, উনি আগেই ইমেইল পাঠিয়েছিলেন। তাঁকে ধন্যবাদ জানাই যে আজ সশরীরে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।" এরপরই দলত্যাগীদের ডেডলাইন বেঁধে দেন তিনি। কী বললেন?

Mamata Banerjee: যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, আর কজন ছাড়ছেন?
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

Jul 16, 2026 | 5:28 PM

কলকাতা: ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে অনুব্রত মণ্ডল, মদন মিত্র…একদা মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতারা কালীঘাট থেকে মুখ ফিরিয়েছেন। ওদিকে, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছেন কাকলি, শতাব্দীরা। আজ কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূল ছেড়েছেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। ফেসবুক লাইভে এসে আবারও সেই ‘বিদ্রোহী’ দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা দল ছেড়ে যেতে চাইছেন, তাঁদের এবার ডেডলাইনও বেঁধে দিলেন মমতা (Mamata Banerjee Live Video)।

মমতার ফেসবুক লাইভ

ফেসবুকে লাইভে এসে প্রথমেই রথযাত্রার শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কোয়েলের পদত্যাগ নিয়ে মন্তব্য করেন। বলেন, “খুব ভালো শিল্পী। তাঁকে আমি সম্মান করি। বিজেপির কোনও এক নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করতে গিয়েছেন। সবার জানার জন্য বলি, উনি আগেই ইমেইল পাঠিয়েছিলেন। তাঁকে ধন্যবাদ জানাই যে আজ সশরীরে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।” এরপরই দলত্যাগীদের ডেডলাইন বেঁধে দেন তিনি।

‘কলঙ্কিত করবেন না’

মমতা বলেন, “যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও মাথা নত করার চাপে, কেসের চাপে, ইডি-সিবিআইয়ের চাপে…তাঁদের অনুরোধ করে বলব, ২১ জুলাইয়ের আগে যাঁরা যাঁরা বাঁচতে চান দুইজনে লোটা-কম্বল নিয়ে যেখানে ইচ্ছা নেন। আমরা যে দলটি তৈরি করেছি, দয়া করে সেই দলটিকে কলঙ্কিত করবেন না।”

আর কী বললেন মমতা?

২১ জুলাইয়ে কর্মীদের আহ্বান জানিয়েছেন মমতা। বলেন, “আদালতের অনেক বিধিনিষেধ রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো কো-অপারেট করব। পুলিশ বলছে আটকে দেব। প্রশাসনকে বলব নিরপক্ষ থাকুন। দিল্লি টলমল হলেও, এখানে ঢলমল হয়ে যাবে। যাঁরা আজও যাচ্ছে, তাঁরা গোপনে গোপনে যোগাযোগ রাখছেন। কেউ ভয় সহ্য করতে পারেন, কেউ পারেন না, কেউ আত্মরক্ষা করতে পারেন, কেউ পারেন না। আমরা মাথা নীচু করে চলি না।”

২১ জুলাই নতুন করে পথ চলার অঙ্গীকার নিয়েছেন মমতা। বলেন, “যাঁরা গিয়েছেন, ভালো করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পরিবারগুলো ভালো থাকুক। ২১ জুলাই নতুন করে পথ চলা হবে। তাতে কে আসল, কে গেল, তাতে আমার যায় আসে না। আমরা যাঁরা থাকব, তাঁরাই স্বর্ণখনি। তাঁরা আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবেন।”

Follow Us