Mamata Banerjee-Attack on Abhishek: ডিম-জুতো নিয়ে অভিষেকের উপর হামলার পর কী বললেন মমতা

Attack on Abhishek Banerjee: নিগৃহীত দলের কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোনারপুরে যান মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে গাড়ি থেকে নামতেই হেনস্থার শিকার তিনি।

Mamata Banerjee-Attack on Abhishek: ডিম-জুতো নিয়ে অভিষেকের উপর হামলার পর কী বললেন মমতা
মমতার প্রতিক্রিয়াImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 30, 2026 | 7:01 PM

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার (Attack on Abhishek Banerjee) ঘটনায় তীব্র নিন্দা বিরোধী মহলে। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। ইতিমধ্যেই এক্স মাধ্যমে পোস্ট করেছেন মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদবরা। এবার সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

নিগৃহীত দলের কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোনারপুরে এসেছেন মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। তারপরই হেনস্থার শিকার তিনি।

ঘটনার কিছুক্ষণ পরই এক্স মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। চূড়ান্ত বিক্ষোভের পরিস্থিতিতেও কীভাবে মৃত তৃণমূলকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অভিষেক, সে কথা উল্লেখ করে একটি পোস্ট করা হয়েছে। সেই টুইট রিটুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শাসকই এখন হামলাকারী। বিজেপির লজ্জা হওয়া উচিৎ।”

“বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা কীভাবে দ্রুততার সঙ্গে ভেঙে পড়ছে, সেটাই আরও একবার প্রমাণ হলে গেল অভিষেকের উপর হামলার ঘটনায়। এটাই গণতন্ত্র? এটাই সুশাসন?” গোটা বিশ্ব এই ঘটনা দেখছে বলে উল্লেখ করেছে তৃণমূল।

Follow Us