Kolkata Airport: মোড়ক খুলতেই বেরিয়ে এল গুচ্ছ গুচ্ছ লাল-নীল নোট, কেন বাংলাদেশে যাচ্ছিলেন এই ভারতীয়!

Kolkata Airport: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকা গামী ইন্ডিগো ৬ই ১১০৫ বিমান ছাড়ার কথা ছিল। তার আগে সিকিউরিটি চেকিং-এর সময় হ্যান্ডব্যাগেজে সন্দেহজনক মোড়ক দেখা যায়।

Kolkata Airport: মোড়ক খুলতেই বেরিয়ে এল গুচ্ছ গুচ্ছ লাল-নীল নোট, কেন বাংলাদেশে যাচ্ছিলেন এই ভারতীয়!
কী হল হঠাৎ এয়ারপোর্টেImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2025 | 11:28 AM

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে ওঠার কথা ছিল আহমেদ আলি নামে এক ব্যক্তির। সোমবার দুপুরে যখন চেকিং চলছে, তখন আচমকাই ওই ভারতীয় নাগরিকের ব্যাগে একটি মোড়ক চোখে পড়ে। আর সেই মোড়ক খুলতেই বেরিয়ে পড়ে গুচ্ছ গুচ্ছ নোট। তবে সেগুলি ভারতীয় টাকার নোট নয়। সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই যাত্রীকে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকা গামী ইন্ডিগো ৬ই ১১০৫ (6E 1105) বিমান ছাড়ার কথা ছিল। তার আগে সিকিউরিটি চেকিং-এর সময় হ্যান্ডব্যাগেজে সন্দেহজনক মোড়ক দেখা যায়। এরপরই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সিআইএসএফ ওই যাত্রীকে আটক করে ব্যাগে তল্লাশি চালায়।

ব্যাগের মধ্যে থেকে পাওয়া যায় ১০ হাজার বেলারুশিয়ান মুদ্রা ‘রুবেল’, ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ লক্ষ ৬৪ হাজার ৯০৫ টাকা। এছাড়াও উদ্ধার হয় ৫,২০,০০০ ভেনেজুয়েলার মুদ্রা ‘বলিভার’, ভারতীয় মুদ্রায় যা ৩,৮৫,১৮৫ টাকা। ওই টাকার আয়ের উৎস জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী। এরপরই তাঁকে এয়ার এন্টালিজেন্স ইউনিট কাস্টমসের হাতে তুলে দেওয়া হয় বলে এয়ারপোর্ট সূত্রের খবর।

ওই যাত্রীকে আটক করে রেখে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতররে এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা। কোথা থেকে ওই টাকা তিনি নিয়ে এসেছেন, বাংলাদেশের ঢাকায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল এসব, সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

Follow Us