Manoj Agarwal on DA: সব সরকারি কর্মচারীদের এবার এই নিয়ে সতর্ক করলেন মনোজ আগরওয়াল

Manoj Agarwal: তবে ভাইরাল হওয়া নথিটির উপরে 'AI Generated' লেখা ছিল। সেই কারণে তার  সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে নথিটিকে সরকারি নির্দেশিকা হিসেবে নয়, বরং একটি ব্যাঙ্গাত্মক বা কৃত্রিমভাবে তৈরি বার্তা বলেই মনে করা হচ্ছে।

Manoj Agarwal on DA: সব সরকারি কর্মচারীদের এবার এই নিয়ে সতর্ক করলেন মনোজ আগরওয়াল
মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 16, 2026 | 8:31 PM

কলকাতা: সোমবার সকাল থেকে মহার্ঘ্য ভাতা (DA) নিয়ে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেটি। বিষয়টি জানাজানি হতেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সতর্ক করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Panth)। জানা যাচ্ছে, সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় নির্দেশিকা ভাইরাল হয়েছে,যেখানে মুখ্যসচিবের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ডিএ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই নিয়েই তৎপর হলেন মনোজ।

ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ২২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল সরকারি কর্মচারীদের জন্য। এরপর সেটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মুখ্যসচিবের নামে। এরপরই তৎপর হন মনোজ আগরওয়াল। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের উদ্দেশে ফের নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভাইরাল হওয়া কোনও নির্দেশিকাকে সরকারি আদেশ বলে বিশ্বাস না করতে।

এমনকী, ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উল্লেখ করা হয়েছে, এত বড় হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়ার মতো ‘অতিমানবীয় ক্ষমতা’ মুখ্যসচিবের নেই। পাশাপাশি ২২ জুন রাজ্য বাজেট পেশ না হওয়া পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনও ঘোষণাকে সরকারি আদেশ বলে বিশ্বাস না করতে।

তবে ভাইরাল হওয়া নথিটির উপরে ‘AI Generated’ লেখা ছিল। সেই কারণে তার  সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে নথিটিকে সরকারি নির্দেশিকা হিসেবে নয়, বরং একটি ব্যাঙ্গাত্মক বা কৃত্রিমভাবে তৈরি বার্তা বলেই মনে করা হচ্ছে।

Follow Us