Rakhi: কালনা থেকে গাদা-গাদা রাখি যাচ্ছে বাইরের রাজ্যে, কী নকশা বেশি বিক্রি হচ্ছে জানলে অবাক হবেন

তবে শুধু 'জয় শ্রীরাম' নয়। কালনার শিল্পীদের হাতে তৈরি রাখির সম্ভারে রয়েছে রাধাকৃষ্ণ, ময়ূর, জগন্নাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সারদা মা, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতমাতার ছবিও। প্রতি বছরই কালনার জগন্নাথতলার হাতে তৈরি রাখির চাহিদা থাকে।

Rakhi: কালনা থেকে গাদা-গাদা রাখি যাচ্ছে বাইরের রাজ্যে, কী নকশা বেশি বিক্রি হচ্ছে জানলে অবাক হবেন
রাখি যাচ্ছে বাইরেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2026 | 6:28 AM

কালনা: রাখি পূর্ণিমা যত এগিয়ে আসছে, ততই চড়ছে কালনার রাখির বাজার। তবে এবারের বাজারে নজর কেড়েছে বিশেষ কিছু রাখি। গেরুয়া রঙের উপর পদ্মফুল,আর তার সঙ্গে লেখা ‘জয় শ্রীরাম’। কালনা থেকে কলকাতা, আর কলকাতার ব্যবসায়ীদের হাত ধরে সেই রাখির অর্ডার পৌঁছে যাচ্ছে অযোধ্যাতেও।

রাখি পূর্ণিমার আগে কালনার জগন্নাথতলা এলাকার শিল্পীদের এখন দম ফেলার সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ছ’ঘণ্টা ধরে চলছে রাখি তৈরির কাজ।
গেরুয়া রঙের রাখি। তার উপর পদ্মফুল। আর মাঝখানে লেখা—’জয় শ্রীরাম’।
শিল্পীদের দাবি, এবারের বাজারে এই রাখির চাহিদা যথেষ্ট ভালো। কালনা থেকে কলকাতায় যাচ্ছে বিপুল পরিমাণ রাখি। কলকাতার ব্যবসায়ীদের হাত ধরে অর্ডার পৌঁছে যাচ্ছে অযোধ্যাতেও।

তবে শুধু ‘জয় শ্রীরাম’ নয়। কালনার শিল্পীদের হাতে তৈরি রাখির সম্ভারে রয়েছে রাধাকৃষ্ণ, ময়ূর, জগন্নাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সারদা মা, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতমাতার ছবিও।
প্রতি বছরই কালনার জগন্নাথতলার হাতে তৈরি রাখির চাহিদা থাকে। তবে এবার ‘জয় শ্রীরাম’ লেখা এবং পদ্মফুলের ছাপ দেওয়া রাখি যেন আলাদা করে নজর কেড়েছে।
সরকারি বরাত এখনও না এলেও বাজারের অর্ডারে ব্যস্ততা তুঙ্গে। শিল্পীদের আশা, রাখি পূর্ণিমার আগে শেষ মুহূর্তে আরও অর্ডার আসবে। কালনার কারিগরদের হাতে তৈরি রাখি পৌঁছে যাবে বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে—অযোধ্যাতেও।

শিল্পী তনুশ্রী মজুমদার বলেন, “রাখির তো চাহিদা থাকবেই। কিন্তু এবার যেন একটু বেশিই রয়েছে। আমি চার বছর যুক্ত। এই বছর প্রচুর রাখি তৈরি করেছি। আর এবার বেশি রাখি বিক্রি হচ্ছে জয় শ্রী রাম লেখা।”

Loading...
Unable to load recommendations.
Follow Us