International Yoga Day: নৌকার উপরে হবে যোগাসন, হতে পারে ওয়ার্ল্ড রেকর্ড! আন্তর্জাতিক যোগ দিবসে কীভাবে সেজে উঠছে কলকাতা?

International Yoga Day in Kolkata: ১৯ জুন রান ফর যোগার আয়োজন করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘দৌড় সে ধ্যান তক’। সেদিন সকালে রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব, সংস্থাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই কার্যক্রম। ২ কিমি দৌড়ানোর পর একটি জায়গায় মিলিত হবে সবাই। সেখানে ১৫ মিনিটের যোগ ধ্যান করবেন।

International Yoga Day: নৌকার উপরে হবে যোগাসন, হতে পারে ওয়ার্ল্ড রেকর্ড! আন্তর্জাতিক যোগ দিবসে কীভাবে সেজে উঠছে কলকাতা?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 13, 2026 | 3:17 PM

কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে এবার বিরাট কর্মযজ্ঞের আয়োজন। এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে এবার অনুষ্ঠিত হবে যোগ উৎসব। রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে এক সপ্তাহ ধরে পালিত হবে এই যোগ উৎসব। খবর সূত্রের। তবে এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে তোড়জোড়। 

এক সপ্তাহে কোন কোন কর্মসূচি? 

১৪ জুন পরিবারের সদস্যরা মিলে বাড়িতেই যোগাসন করতে পারবেন। তার জন্য নির্ধারিত করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর। সেখানে ফোন করলেই হোয়াটসঅ্যাপে চলে আসবে ভিডিয়ো লিঙ্ক। সকাল ৬টা ১৫ মিনিটে সেই লিঙ্ক ওপেন হবে। ৪০ মিনিটের সেই ভিডিয়ো দেখে পরিবারের সদস্যরা একত্রে মিলে যোগ অভ্যাস করতে পারবেন। সূত্রের খবর, রাজ্যের প্রায় ৪ কোটি মানুষ এই ভার্চুয়ালি যোগাসনে অংশ নিচ্ছেন। টোল ফ্রি নম্বর ১৮০০ ৩১৫ ৭০০৮। 

কী কী পরিকল্পনা?

১৯ জুন রান ফর যোগার আয়োজন করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘দৌড় সে ধ্যান তক’। সেদিন সকালে রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব, সংস্থাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই কার্যক্রম। ২ কিমি দৌড়ানোর পর একটি জায়গায় মিলিত হবে সবাই। সেখানে ১৫ মিনিটের যোগ ধ্যান করবেন। 

২০ জুন গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হবে যোগ কার্নিভাল। নৌকার উপরে হবে যোগাসন। ৫০০-র বেশি নৌকার উপরে হবে যোগ অভ্যাস। মনে করা হচ্ছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেবে। এরই সঙ্গে গঙ্গার পার গুলোতে (মিলেনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর, বাবুঘাট) অনুষ্ঠিত হবে কার্নিভাল। ড্রোন শোয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

২১ জুন রেড রোডে যোগাসন। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী। প্রথমবারের জন্য আন্তর্জাতিক যোগদিবসে শহরে আসবেন প্রধানমন্ত্রী। ভোর ৫টার মধ্যে রিপোর্টিং। সকাল ৬টা থেকে সাড়ে ৬টা

পর্যন্ত প্র্যাকটিস। ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণ। ৭টা থেকে আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে অনুষ্ঠিত হবে যোগ অভ্যাস। ৪৫ মিনিট ধরে চলবে যোগাভ্যাস। প্রধানমন্ত্রী নিজেও করবেন। রেড রোডে যোগ অভ্যাসে অংশ নেবে ৩০ হাজার মানুষ। রাজ্যজুড়ে অন্যান্য জায়গাতেও পালিত হবে যোগ দিবস। এমনটাই খবর সূত্রের। 

Follow Us