Kolkata Gold Price Today: একধাক্কায় বড় বদল দামে, আজ কলকাতায় সোনা-রুপোর বাজারমূল্য কত?

Gold & Silver Price : কলকাতার বাজারে আজ সোনা ও রুপোর দামে বড়সড় ওলোটপালোট দেখা গেল। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে একদিকে যখন সোনার দামে পরিবর্তন এসেছে, ঠিক তেমনই আজ একধাক্কায় অনেকটা কমেছে রুপোর দাম। তবে গয়না কেনার আগে মনে রাখতে হবে, এই দামের সঙ্গে কিন্তু যোগ হবে মেকিং চার্জ ও জিএসটি।

| Edited By: Moumita Das

May 21, 2026 | 1:22 PM

1 / 8
কলকাতার বাজারে সোনা ও রুপোর আবারও বড়সড় পরিবর্তন দেখা গেল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে আজ হলুদ ধাতুর দাম বেশ খানিকটা ওঠানামা করছে, যা মধ্যবিত্ত ক্রেতা থেকে সেরা শুরু করে বড় ব্যবসায়ী - সকলের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে। (Credit - Getty Images)

2 / 8
আজকের নতুন দর অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য পৌঁছেছে ১৪,৪২০ টাকা। অন্যদিকে, গয়না বিক্রি করার ক্ষেত্রে ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য আজ নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রামে ১৪,৬৬০ টাকা। (Credit - Getty Images)

3 / 8
শহরের বাজারে আজ ২৪ ক্যারেট অর্থাৎ ফাইন গোল্ডের প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫,৯৯৩ টাকা। একই সঙ্গে সাধ্যের মধ্যে গয়না বানানোর জন্য জনপ্রিয় ১৮ ক্যারেট সোনার দাম আজ প্রতি গ্রামে রয়েছে ১১,৯৯৫ টাকা। (Credit - Getty Images)

4 / 8
উর্ধ্বমুখী প্রবণতার মাঝেই আজ একধাক্কায় বেশ খানিকটা কমেছে রুপোর দাম। গতকালের তুলনায় কেজি প্রতি আজ রুপোর দাম কমেছে প্রায় ১৫ হাজার টাকা। আজ বাজারে ১ কেজি রুপোর দাম এসে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৫ হাজার টাকায়। ১ কেজি রুপোর বারের দাম প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকার কাছাকাছি। (Credit - Getty Images)

5 / 8
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের চরম অস্থিরতা, মার্কিন ডলারের লাগাতার ওঠানামা ও মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই সোনা ও রুপোর মূল্যে এই পরিবর্তন। এছাড়া বিয়ের মরশুমের বিপুল চাহিদাও বাজারে বড় প্রভাব ফেলেছে। (Credit - Getty Images)

6 / 8
ভবিষ্যতে দাম আরও বাড়ার আশঙ্কায় অনেকে এখনই সোনা কেনার দিকে ঝুঁকছেন। বিনোয়োগকারীদের একাংশের মতে, বর্তমানের এই অনিশ্চিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সোনা এখনও পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। (Credit - Getty Images)

7 / 8
বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে আগামী দিনে সোনা ও রুপোর দাম আরও বড় লাফ দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই এই মূল্যবান ধাতুতে যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান, তাঁদের এখনই করা উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের। (Credit - Getty Images)

8 / 8
তবে প্রকাশিত এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যোগ করা হবে। এছাড়া কোনও দোকানে গেলেও জিএসটির সঙ্গে মেকিং চার্জও আলাদাভাবে যুক্ত করা হবে।(Credit - Getty Images)

Follow Us