Mitra Institution School: মিত্র ইন্সস্টিটিউশনে ক্লাস ওয়ানের ছাত্রকে হাতে ছোবল মারল সাপ

Kolkata Goverment School: আর এবার মিত্র ইন্সস্টিটিউশনের এক পড়ুয়াকে বাঁ হাতে ছোবল মারল সাপ। টলিগঞ্জের বাসিন্দা ওই পড়ুয়া ক্লাস প্রথম শ্রেণির ছাত্র। তার বাঁ হাতে সাপ ছোবল মেরেছে বলে জানা যাচ্ছে। নাবালক এখন এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত, তার অবস্থা স্থিতিশীল।

Mitra Institution School: মিত্র ইন্সস্টিটিউশনে ক্লাস ওয়ানের ছাত্রকে হাতে ছোবল মারল সাপ
আহত ছাত্র দৃপ্ত পালImage Credit source: Tv9 Bangla

Aug 24, 2026 | 12:08 PM

ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট

কলকাতা: ফের সাপের ছোবল। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি স্কুলের পড়ুয়াকে সাপে ছোবল মারে। আর এবার মিত্র ইন্সস্টিটিউশনের এক পড়ুয়াকে বাঁ হাতে ছোবল মারল সাপ। টলিগঞ্জের বাসিন্দা ওই পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্র। তার বাঁ হাতে সাপ ছোবল মেরেছে বলে জানা যাচ্ছে। নাবালক এখন এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত, তার অবস্থা স্থিতিশীল।

আহত নাবালকের নাম দৃপ্ত পাল। টলিগঞ্জের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ন’টা থেকে দশটা নাগাদ। পরিবার সূত্রে খবর, স্কুলের ভিতরে শিশুরা খেলা করছিল। সেই সময় কোনও ভাবে একটি সাপ ছোবল মারে। ক্লাসরুমের ভিতরে সাপ ঢুকল কীভাবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, ওই নাবালককে সাপে ছোবল মারার পরই সে স্কুলের শিক্ষকদের জানায়। সঙ্গে সঙ্গে তাঁরা তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে এমারজেন্সিতে ভর্তি করা হয়। এরপর তার রক্তের পরীক্ষা করা হয়। রিপোর্টে সাপের বিষ মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।

শিশুর মা জানান, “স্কুল কিন্তু অপরিষ্কার নয়। গাছপালা তেমন নেই যে সাপ আসবে। ওইটাই তো আমি অবাক হয়েছি। আমি প্রথমে ভেবেছি আমার ছেলে তো ছোট ওকে হয়ত অন্য কিছু কামড়েছে বলতে পারছে না। পরে যখন রক্ত পরীক্ষার রিপোর্ট এল তখন দেখলাম সাপের বিষ পাওয়া গিয়েছে।”

এর আগে হেরিটেজ স্কুলের  তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপে ছোবল মেরেছিল। বিকেলে ক্যাম্পাসের মধ্যেই শৌচাগারে গিয়েছিল শিশুটি। সেখানেই তাকে সাপে কামড়ায়। সাপটি প্রায় দেড় ফুট লম্বা ছিল বলে জানা গিয়েছে। পরে হাসপাতালে ভর্তি হয় আহত শিশুকে। সেই ঘটনার পর এবার সরকারি স্কুলে সাপের ছোবল শিশুকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us