Kakoli Ghosh Dastidar: কাকলীর একটা ‘টাইপিং মিসটেক’, তুমুল ঝড় সোশ্যাল মিডিয়ায়, কী ভুল করলেন?

Kolkata: বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল NCPI-এৎ সাংসদদের মধ্যে দড়ি টানাটানি। দিল্লির অন্দরে কান পাতলে শোনা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NCPI-এর একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে।এমনও খবর শোনা গিয়েছে কাকলী ঘোষ দস্তিদারের নেতৃ্ত্ব মানতে নারাজ সদ্য তৃণমূলত্যাগী বেশ কিছু বর্ষীয়ান NCPI-সাংসদ।

Kakoli Ghosh Dastidar: কাকলীর একটা টাইপিং মিসটেক, তুমুল ঝড় সোশ্যাল মিডিয়ায়, কী ভুল করলেন?
কাকলী ঘোষ দস্তিদার, সাংসদImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 08, 2026 | 8:27 PM

কলকাতা: সন্ধে সাতটা। ছোট্ট একটি মেসেজ। লিখলেন, ‘মানুষ চিনতে এত ভুল করলাম। তারপরের লাইন, ‘একটাই তো জীবন ধ্বংস হয়ে গেল’। পাশাপাশি এই দু’টো বাক্য এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে জোর জল্পনা উস্কে দিয়েছে। কী ভুল করলেন NCPI সাংসদ কাকালী ঘোষ দস্তিদার? কী এমন ঘটল যে জীবনটাই ধ্বংস হয়ে গেল? এই সব জল্পনা-কল্পনার মধ্যেই প্রায় চল্লিশ মিনিটের মধ্যে বদলে গেল কাকলীর পোস্ট। এবার ‘একটাই তো জীবন’ তার আগে আরও তিনটে শব্দ বসালেন। কী কী? ‘চল্লিশ বছর ধরে’ অর্থাৎ পোস্টটি বদল করলেন। লিখলেন, ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম।’ অর্থাৎ আগের পোস্টের সঙ্গে তাঁর নতুন পোস্ট রীতিমতো বদলে গেল মাত্র চল্লিশ মিনিটে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে যদিও সাংসদ বলেছেন, ‘টাইপিং মিসটেক’

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল NCPI-এৎ সাংসদদের মধ্যে দড়ি টানাটানি। দিল্লির অন্দরে কান পাতলে শোনা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NCPI-এর একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এমনও খবর শোনা গিয়েছে কাকলী ঘোষ দস্তিদারের নেতৃ্ত্ব মানতে নারাজ সদ্য তৃণমূলত্যাগী বেশ কিছু বর্ষীয়ান NCPI-সাংসদ। স্বভাবতই, শনিবারের সন্ধেবেলায় ফেসবুকে কাকলীর এই মেসেজ অনেকেই দুয়ে দুয়ে চারের চেষ্টা করছেন। তবে সেই চারের আগেই বদলে গেল সাংসদের পোস্ট।

৪ মে-এর পর যখন সকলে ধীরে-ধীরে তৃণমূল ছাড়তে শুরু করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী কাকলী ঘোষ দস্তিদারও। তবে, দলের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি যোগ দেন NCPI-তে। এরপর তাঁর সঙ্গে আরও ১৯ জন সাংসদ যোগ দেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us