Mamata Banerjee: প্রতীকের পর প্রার্থীও! দু’কূলই গেল মমতার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা

Nandigram By Poll: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা চলছিল যে তিনি কি মনোনয়ন প্রত্যাহার করবেন? শনিবারই প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। তার ২৪ ঘণ্টা আগে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অবশেষে জল্পনা সত্যি করেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা।

Mamata Banerjee: প্রতীকের পর প্রার্থীও! দুকূলই গেল মমতার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা
মমতা-সঞ্চিতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 18, 2026 | 5:20 PM

কলকাতা: উপনির্বাচনের আগে বড় ধাক্কা। নন্দীগ্রাম উপনির্বাচনে দু’কূলই গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতীক ও দলের নাম হারিয়েছেন আগেই। এরই মধ্যে নন্দীগ্রাম থেকে সরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা চলছিল যে তিনি কি মনোনয়ন প্রত্যাহার করবেন? শনিবারই প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। তার ২৪ ঘণ্টা আগে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অবশেষে জল্পনা সত্যি করেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বামী সত্যজিৎ প্রধানকে নিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করতে যান সঞ্চিতা প্রধান দে।  আচমকা ময়দানে PWD-র টেন্টে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করে, জোড়া ফুল প্রতীক, দলের নাম হারানোর পর কি মমতা প্রার্থীও হারাতে চলেছেন? তারপরই দেখা যায়, আজ সকালে নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ান সঞ্চিতা।

বিস্তারিত আসছে…

Loading...
Unable to load recommendations.
Follow Us