Bengal Education Reform: হোমওয়ার্কে কাটছাঁট, পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতেও এবার জারি নির্দেশিকা

West Bengal school bag and homework guidelines: শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ক্ষেত্রেও এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে বলে জানা যাচ্ছে। নির্দেশিকা স্পষ্ট বলছ প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে সপ্তাহে সর্বোচ্চ ২ ঘণ্টা।

Bengal Education Reform: হোমওয়ার্কে কাটছাঁট, পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতেও এবার জারি নির্দেশিকা
বদলে যাচ্ছে বাংলার শিক্ষার খোলনলচেImage Credit source: Subhankar Chakraborty/HT via Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 23, 2026 | 9:40 AM

কলকাতা: সরকার বদলাতেই বদলে যাচ্ছে বাংলার শিক্ষার খোলনলচে। স্কুল থেকে পুরো মাত্রায় শেষ করা হয়েছে তৃণমূল রাজ। ভেঙে দেওয়া হয়েছে পরিচালন সমিতি। ক্ষমতা বাড়ছে অভিভাবকদের। এবার পড়ুয়াদের হোমওয়ার্ক থেকে ব‍্যাগ, সব কিছুই বদলে দিচ্ছে শিক্ষা দফতর। পড়ুয়াদের ভার লাঘব করতে জারি একাধিক নির্দেশিকা। হোমওয়ার্কে কাটছাঁট, ব্যাগের ওজনও বেঁধে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সীমায়। এমনকী টিফিন আনার বদলে মিড ডে মিলে জোর দেওয়া হচ্ছে। 

নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে ব্যাগের ওজন শিক্ষার্থীর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। প্রাক-প্রাথমিকে কোনও ব্যাগই থাকবে না। অর্থাৎ ওই সময়কালে কাউকে কোনও ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১.৬ কেজি থেকে ২.২ কেজির ব্যাগ থাকবে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১.৭ কেজি থেকে ২.৫ কেজির ব্যাগ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ব্যাগের ওজন হবে যথাক্রমে ২ কেজি ও ৩ কেজি। অষ্টম শ্রেণিতে ব্যাগের ওজন হবে ২.৫ কেজি থেকে ৪ কেজি। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ২.৫ কেজি থেকে ৪.৫ কেজি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩.৫ কেজি ও ৫ কেজি।

হোমওয়ার্কের ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা 

শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ক্ষেত্রেও এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে বলে জানা যাচ্ছে। নির্দেশিকা স্পষ্ট বলছ প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে সপ্তাহে সর্বোচ্চ ২ ঘণ্টা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে প্রতিদিন সর্বোচ্চ ১ ঘণ্টা। সপ্তাহের ক্ষেত্রে তা ৫ থেকে ৬ ঘণ্টা। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে প্রতিদিন সর্বোচ্চ ২ ঘণ্টা। সপ্তাহে তা ১০–১২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। 

Follow Us