Suvendu Adhikari: প্যালেস্তাইনের পতাকা দেখলেই গ্রেফতার, ‘রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা নয়’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari on TV9 Bangal Conclave: রাষ্ট্রের বিরোধিতা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও সে কথা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। TV9 বাংলার কনক্লেভে এসেও সে কথা একেবারে স্পষ্ট করে দেওয়া হল।

Suvendu Adhikari: প্যালেস্তাইনের পতাকা দেখলেই গ্রেফতার, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা নয়, স্পষ্ট বার্তা শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

Aug 27, 2026 | 4:53 PM

কলকাতা: ধর্মীয় অনুষ্ঠানে কোনও বাধা দেবে না সরকার, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা বরদাস্ত করা হবে না। এ কথা একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজাদি আজাদি স্লোগান হোক বা বাংলার রাস্তায় প্যালেস্তাইনের পতাকা। কোনওটাই বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করলেন তিনি।

ধর্মীয় ক্ষেত্রে সরকার যে কোনও হস্তক্ষেপ করবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সব শান্তিপূর্ণভাবে হয়েছে। বকরি ইদ থেকে নবী দিবস, সবই নিয়ম মেনে হয়েছে, সবাই নিয়ম মেনেই পালন করেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। কিন্তু প্যালেস্তাইনের পতাকা কেন দেখা যাবে বাংলার মাটিতে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

TV9 বাংলার মেগা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “ধর্মীয় পতাকা যত খুশি রাখুন, ভারতের পতাকা রাখুন, কোনও অসুবিধা নেই। প্যালেস্তাইনের পতাকা কেন! কাকে উস্কাচ্ছেন আপনারা।” নবী দিবসের মিছিলে এমন দুটি পতাকা দেখা গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “গত বছর অনেক পতাকা দেখা গিয়েছে। কাল ২ টো দেখা গিয়েছে। মিছিলে মধ্যে থেকে আটকানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে। মামলা করা হয়েছে। এসব জিনিস বাংলায় হবে না।”

যাদবপুর প্রসঙ্গে শুভেন্দুু বলেন, “যাদবপুর নিয়ে যত খুশি মিছিল করুন। আজাদি বললেই কেস খাবেন। কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই গ্রেফতার করা হবে।” তিনি আরও বলেন, “দেওয়ালে রেড স্যালুট কিষেনজি লিখলে ব্যবস্থা নেওয়া হবে। ১০০০ মানুষের মৃত্যু হয়েছে কিষেনজির হাতে। অত দুর্বল নয় এই সরকার। ধমক চমক চলবে না। রাষ্ট্রের স্বার্থে কোনও সমঝোতা হয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us