North Bengal Flight: উত্তরবঙ্গের ট্রেন বাতিল, বিমানে যাবেন? এই মুহূর্তে ফ্লাইটের ভাড়া কত জানেন?

North Bengal Flight Tickets and Fare: কেউ হয়তো ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, কেউ বা বাড়ি যাচ্ছিলেন ছুটিতে। কিন্তু, ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ট্রেনের বদলে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম বিকল্প ফ্লাইট। কলকাতা বিমানবন্দর থেকে সোজা বাগডোগরা। কিন্তু, সেক্ষেত্রে কোন কোন বিমান রয়েছে, এই মুহূর্তে টিকিটের দাম কত, দেখে নেওয়া যাক।

North Bengal Flight: উত্তরবঙ্গের ট্রেন বাতিল, বিমানে যাবেন? এই মুহূর্তে ফ্লাইটের ভাড়া কত জানেন?
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

Sep 03, 2026 | 9:10 PM

কলকাতা: বৃহস্পতিবার রাতে রেলপথে কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। আজ ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে। তার জেরেই উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। আগামিকালও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে বহু যাত্রী। কেউ হয়তো ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, কেউ বা বাড়ি যাচ্ছিলেন ছুটিতে। কিন্তু, ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ট্রেনের বদলে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম বিকল্প ফ্লাইট। কলকাতা বিমানবন্দর থেকে সোজা বাগডোগরা। কিন্তু, সেক্ষেত্রে কোন কোন বিমান রয়েছে, এই মুহূর্তে টিকিটের দাম কত, দেখে নেওয়া যাক।

ইন্ডিগো

উত্তরবঙ্গ যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের কোনও বিমান নেই

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা যাওয়ার দু’টি বিমান রয়েছে। একটা সকালে ৭টা৫৫ মিনিট নাগাদ বাগডোগরার উদ্দেশে যাবে। যার ভাড়া ৮ হাজার ৫০৬ টাকা। আরেকটি বিমানের সময় বেলা ১২টা ৪০। তবে ভাড়া প্রায় ১৪ হাজার।

এয়ার ইন্ডিয়া

৪ সেপ্টেম্বর কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ৫টি ফ্লাইট রয়েছে।

বৃহস্পতিবার বেশি রাতের দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রয়েছে। সেটি দিল্লি হয়ে বাগডোগরা যাবে। রাত ১২টা ৩০ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে। দিল্লি হয়ে সকাল ৮টা ১৫ মিনিটে বাগডোগরা পৌঁছবে বিমানটি। ভাড়া ১৪,৬৪১ টাকা।

শুক্রবার আরও পাঁচটি বিমান আছে। সেগুলিও মধ্যে তিনটিই দিল্লি হয়ে যাবে বাগডোগরা। একটি যাবে মুম্বই হয়ে। সকাল ৬টা ৫৫ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে একটি বিমান। মুম্বই হয়ে সেটি বাগডোগরা নামবে দুপুর ২ টো ২০ মিনিটে। ভাড়া ১৫,২৯০ টাকা।

সকাল ৭টায় কলকাতা থেকে ছেড়ে দুপুর ২টো ২৫ মিনিটে বাগডোগরা পৌঁছবে একটি বিমান। যাত্রাপথে দিল্লিতে একটি স্টপ রয়েছে। সময় লাগবে ৭ ঘণ্টা ২৫ মিনিট। এই বিমানের ভাড়া দেখাচ্ছে ১৪,১৪১ টাকা।

সকাল ৯টা ৫৫ মিনিটে সংযোগকারী বিমানও দিল্লি হয়ে বাগডোগরা যাবে। সেক্ষেত্রে ভাড়া ১৩,৯৪১ টাকা।

সকাল ১০টা ৩০ মিনিটে দিল্লি হয়ে সংযোগকারী বিমান বাগডোগরা পৌঁছবে সন্ধে ৭টা ১৫ মিনিট নাগাদ। ভাড়া ১৩,৯৪১ টাকা।

এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আরও একটি বিমান রওনা দেবে। সেটি বাগডোগরা ঢুকবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। ভাড়া ৪,৩৭৪ টাকা।

অন্যদিকে, বিমানে আরও একটা রুটে উত্তরবঙ্গ যেতে পারবেন। কলকাতা থেকে সোজা ফ্লাইটে অসম গিয়ে তারপর গাড়িতে উত্তরবঙ্গ। অর্থাৎ তার জন্য আপনাদের কলকাতা বিমানবন্দর থেকে রূপসি যাওয়ার ফ্লাইট ধরতে হবে। শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা নাগাদ একটি বিমান রয়েছে। যা রুপসিতে পৌঁছবে ১টা ২০ নাগাদ। তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজা উত্তরবঙ্গ। সময় লাগবে ৪ ঘণ্টা।

তবে, আজ উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us