Salt Lake Sector V: বিকেলে সেক্টর V থেকে কিডন্যাপ হয়ে গেলেন IT কর্মী, গাড়ি এসে তুলে নিয়ে গেল যুবককে

Kolkata: ভর সন্ধেবেলা ভয়ঙ্কর ঘটনা। সল্টলেক সেক্টর ফাইভের অফিস পাড়া থেকে কিডন্যাপ হলেন এক যুবক। নাম অঙ্কন সাহা। ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। RDB-র সামনে থেকে একদম ফিল্মি কায়দায় তুলে নেয় অভিযুক্তরা।

Salt Lake Sector V: বিকেলে সেক্টর V থেকে কিডন্যাপ হয়ে গেলেন IT কর্মী, গাড়ি এসে তুলে নিয়ে গেল যুবককে
সেক্টর ফাইভ থেকে কিডন্যাপImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 21, 2026 | 8:43 PM

কলকাতা: ভর সন্ধেবেলা ভয়ঙ্কর ঘটনা। সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) অফিস পাড়া থেকে কিডন্যাপ হলেন এক যুবক। নাম অঙ্কন সাহা। ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। RDB-র সামনে থেকে একদম ফিল্মি কায়দায় তুলে নেয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, ৭৮ লক্ষ টাকার জন্য অঙ্কনকে কিডন্য়াপ করেছিল অভিযুক্তরা।

এ দিন বিকেল প্রায় ৫টা নাগাদ আরডিবি (RDB)-র সামনে থেকে অঙ্কনকে তোলে একটি গাড়ি। রীতিমতো হইচই শুরু হয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা। সেখান থেকেই একটি সাদা স্করপিও গাড়ির নম্বর সহ সন্ধান মেলে। তারপর সেই গাড়ির নম্বর দিয়ে মালিকের খোঁজ চালান পুলিশ আধিকারিকরা। মালিককে ফোন করে ড্রাইভারের ফোন নম্বর মেলে। এরপরে  ফোন ট্র্যাক করেন আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, তখনই দেখা যায় বড়জাগুলিয়া ন্যাশনাল হাইওয়ে ১২ লোকেশনে রয়েছে কিডন্যাপারের ওই গাড়িটি। এরপর হরিণঘাটা থানার সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়। গাড়ির মধ্যে থেকে তথ্যপ্রযুক্তি কর্মী অঙ্কন সাহা উদ্ধার হয়। পাশাপাশি আরও পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, তথ্যপ্রযুক্তি কর্মী অঙ্কন সাহার কাছ থেকে ৭৮ লক্ষ টাকা পেত। সেই কারণেই মারধর করে সেক্টর ফাইভ থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

 

Follow Us