Newtown: বাড়িতে বৃদ্ধা মা, মেডিক্যাল বিল আটকে দিয়েছে ওরা! তাই ছুরি নিয়েই কোপ সহকর্মীদের, বেরিয়ে পড়লেন নিউ টাউনের রাস্তায়

Newtown: খবর জানাজানি হতেই তাঁর প্রতিক্রিয়া তুলতে এগিয়ে যান সাংবাদিকরা। তবে কেউ কাছে যেতে পারেননি। সাংবাদিকদের মধ্যে একজন বলেন, "দাদা মাথা ঠান্ডা করুন...।" পাল্টা হামলাকারী বলেন, "আমার মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা....।"

Newtown: বাড়িতে বৃদ্ধা মা, মেডিক্যাল বিল আটকে দিয়েছে ওরা! তাই ছুরি নিয়েই কোপ সহকর্মীদের, বেরিয়ে পড়লেন নিউ টাউনের রাস্তায়
ছুরি নিয়ে নিউটাউনের রাস্তায় হামলাকারী Image Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 06, 2025 | 4:36 PM

নিউটাউন: নিউটাউনের রাস্তায় হাঁটছেন এক ব্য়ক্তি। স্ফীত চেহারা। টাক মাথা। রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাড়ি। কিন্তু হুঁশ নেই কিছুই। সাংবাদিকরা কেউ কাছে যেতে পারছেন না তাঁর। কারণ হাতে রয়েছে ধারাল ছুরি। নিজেই বলছেন, “একদম এগোবেন না…চালিয়ে দেব।” অভিযোগ, উঠছে ছুটি নিয়ে বিবাদের জেরে ইতিমধ্যেই তিনি কয়েকজন পুলিশ ও নিরাপত্তারক্ষীকে আঘাত করেছেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তি কারিগরি ভবনের কর্মী। রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরছেন তিনি। অভিযোগ, ছুটি নিয়ে বিবাদের জেরে তিন সহকর্মীর উপর হামলা চালিয়েছেন কারিগরি ভবনের ওই কর্মী। শুধু তাই নয়, তারপর কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন বলেন বলেও অভিযোগ। এরপর রক্তাক্ত ছুরি হাতেই বেরিয়ে পড়েন রাস্তায়।

খবর জানাজানি হতেই তাঁর প্রতিক্রিয়া তুলতে এগিয়ে যান সাংবাদিকরা। তবে কেউ কাছে যেতে পারেননি। সাংবাদিকদের মধ্যে একজন বলেন, “দাদা মাথা ঠান্ডা করুন…।” পাল্টা হামলাকারী বলেন, “আমার মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা….।” এরপরই তিনি বলেন, “কাছে আসবেন না একদম…।” তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে। এ প্রসঙ্গে মনোবিদ অনন্যা ভট্টাচার্যের বক্তব্য, ‘এখন প্রচণ্ড পরিমাণে অসহিষ্ণতা বাড়ছে। মানুষের মধ্যে এখন একটা ব্যাপার তৈরি হচ্ছে, আমার এটা এখনই চাই। এখনই লাগবে। তার থেকেই এই ঘটনা বাড়ছে।’

পরে পুলিশ জেরা করার পর জানতে পেরেছে, বৃদ্ধা মা অসুস্থ থাকায় ছুটি নিতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ অমিত চক্রবর্তী নামে ওই ব্যক্তির। তিনি পুলিশকে জানিয়েছেন, বাড়িতে বৃদ্ধা মায়ের চিকিৎসা চলছে। সেই সংক্রান্ত বিলও আটকে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, ডিপার্টমেন্টের কয়েকজন ওই মেডিক্যাল বিল আটকে রেখেছে। তিন মাস তিনি যাতে কোনও রকম বেতন না পান, সেই সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল বলে অভিযোগ।

Follow Us