Newtown Dead body Recovery: মুখ থ্যাঁতলানো, নিউটাউনে যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার, সিসিটিভিতে যে হাড়হিম ফুটেজ ধরা পড়ল…

Dead Body Recovery: আজ সকালে নিউটাউনের স্বামীজি নগর থেকে এক  অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত যুবকের এখনও পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।

Newtown Dead body Recovery: মুখ থ্যাঁতলানো, নিউটাউনে যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার, সিসিটিভিতে যে হাড়হিম ফুটেজ ধরা পড়ল...
নিউটাউনে যুবকের দেহ উদ্ধার।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 22, 2026 | 11:57 AM

নিউটাউন: শহরের বুকে যুবকের দেহ উদ্ধার। নিউটাউন থেকে উদ্ধার যুবকের বস্তা বন্দি দেহ। জানা গিয়েছে, মুখ থ্যাঁতলান হয়েছে যুবকের। দেহ উদ্ধারের পরই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

আজ সকালে নিউটাউনের স্বামীজি নগর থেকে এক  অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত যুবকের প্রথমে পরিচয় জানা  না গেলেও, পরে জানা যায়, তাঁর নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু-তিন দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক ক্ষত রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তা বন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল। এক স্থানীয় বাসিন্দা বলেন, “যুবকের দেহ রাত ৪টে ২০ নাগাদ ফেলে দিয়ে যায়। যে যুবক দেহ ফেলে দিয়ে গিয়েছিল, সে মিনিট খানেক দাঁড়িয়েছিল। এরপরে চলে যায়। আলো না থাকায়, অভিযুক্তের মুখ দেখা যায়নি। বাইকের পিছনে দেহ ফেলে দিয়ে যায়, তার উপরে বস্তা চাপা দেয় এবং ইট রেখে দেয়। আমরা সকাল ৮টা নাগাদ বিধাননগর হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসকরা জানান, দেহটি কমপক্ষে তিন থেকে চারদিন পুরনো।”

Loading...
Unable to load recommendations.
Follow Us