
কলকাতা: অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) ভাতা নেওয়ার প্রাথমিক শর্তই ছিল ডিবিটি (DBT) লিঙ্ক। অনলাইনে এই ডিবিটি লিঙ্ক করা যাচ্ছিল। তবে, এত সংখ্যক মানুষ একসঙ্গে ডিবিটি লিঙ্ক করায় প্রথম দিকে ক্র্যাশ করে যায় ডিবিটি লিঙ্ক করার ওয়েবসাইট। আর এবার ডিবিটি লিঙ্ক নয়, সার্ভারই ডাউন হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের অনলাইন পোর্টাল (Annapurna Bhandar Online) ।
বুধবার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মঙ্গলবার থেকেই অনলাইনে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। তবে, https://socialregistry.wb.gov.in/ এই ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন। লেখা আসছে ‘We will be Back Soon’। খুলছে না ওয়েবসাইট।
অনলাইনে কীভাবে আবেদন করা যাচ্ছে?
ফর্ম-ফিলাপের সময় কী কী নথি লাগবে?
লাগবে আধার কার্ড। অর্থাৎ আধার নম্বর প্রয়োজন
ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই ও অ্যাকাউন্টের তথ্য
বসবাসের প্রমাণপত্র হিসাবে দরকার বিদ্যুতের বিল বা জলের বিল ও পাসপোর্ট সাইজের ছবি