School: রক্তে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ! দেশবন্ধু পার্কের স্কুলে একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হওয়ার নেপথ্যে কী?

Park Institution for Girls: মঙ্গলবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ ছাত্রীদের দেখে বেরিয়ে তিনি জানান, মোট ৩৩ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার নতুন করে বেশ কয়েকজন ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়।

School: রক্তে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ! দেশবন্ধু পার্কের স্কুলে একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হওয়ার নেপথ্যে কী?
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 12, 2026 | 12:45 PM

কলকাতা: ‘পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস’ স্কুলের হস্টেলের অসুস্থ ছাত্রীদের অবস্থা স্থিতিশীল। ১৬ জন ছাত্রীকে ইতিমধ্যেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন থাকা বাকি ১৭ জনের শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল। তবে ভর্তি থাকা ছাত্রীদের মধ্যে ৬ জনের রক্তের নমুনায় ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গিয়েছে। অন্য ১১ জন সুস্থ রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ ছাত্রীদের দেখে বেরিয়ে তিনি জানান, মোট ৩৩ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার নতুন করে বেশ কয়েকজন ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়। ১৭ জন এই মুহূর্তে ভর্তি রয়েছে। তার মধ্যে ৬ জনের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পাওয়া গিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, বাকিদেরও রক্তপরীক্ষার রিপোর্ট আসলে ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যাবে। যারা ভর্তি রয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের মাঝেমধ্যে জ্বর আসছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আগে থেকে জ্বর আসছিল। যদিও ইনফ্লুয়েঞ্জা,সংক্রমণ রোগ। কিন্তু করোনার মতো ঘাতক নয়।

মনে করা হচ্ছে, হস্টেলে কেউ ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হয়েছিল। সেখান থেকেই বাকিরা সংক্রমিত হয়েছে। পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের হস্টেলে আচমকাই ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। অভিভাবকেরা অভিযোগ তোলেন আবাসিকে খাবারের গুণমান, জলের শুদ্ধতা নিয়ে। যদিও প্রধান শিক্ষিকা অলকানন্দা মজুমদার জানিয়েছেন, বছরে নিয়মিত দু’বার করে জলের ট্যাঙ্ক পরিষ্কার হয়। ইতিমধ্যে এক বার পরিষ্কার করা হয়ে গিয়েছে। কিন্তু তারপরও এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us