Nabanna: শুক্রবারই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় পদক্ষেপ রাজ্যের

Paschim Banga Awas Yojana Money: নবান্নের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার বাকি উপভোক্তা অর্থাৎ ৭ লক্ষের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 

Nabanna: শুক্রবারই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় পদক্ষেপ রাজ্যের
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 12, 2026 | 4:52 PM

কলকাতা: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় (Paschim Banga Awas) বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আগামিকাল অর্থাৎ শুক্রবার নবান্ন (Nabanna) সভাঘর থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি উপভোক্তাদের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবাস যোজনা-র নাম পরিবর্তন

কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম পরিবর্তন করে ‘বাংলার বাড়ি’ নাম দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রকল্পে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর রাজ্যে পালাবদলের নাম বিজেপি সরকারের আমলে প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’ থেকে বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’।

দ্বিতীয় কিস্তির টাকা

রাজ্যে পরিবর্তনের পর নিজেদের তহবিল থেকেই ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে বিজেপি সরকার। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার বাকি উপভোক্তা অর্থাৎ ৭ লক্ষের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

ভুয়ো উপভোক্তাদের কড়া নির্দেশ

অন্যদিকে, বিগত সরকারের আমলে আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া গিয়েছে। ওই উপভোক্তাদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন তিনি। আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে এই কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

Loading...
Unable to load recommendations.
Follow Us