Cattle Protection PIL: কসাইখানাগুলোতে ‘সুপ্রিম’ নির্দেশ কার্যকর করার দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা

Calcutta High Court Cattle Protection PIL: হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করলেও এদিন চূড়ান্ত শুনানি সম্ভব হয়নি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু  সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসেনি, তাই নিয়ম মেনে এই মামলার শুনানি রেগুলার (নিয়মিত) বেঞ্চে স্থানান্তরিত হবে। সব ঠিক থাকলে আগামীকালই হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

Cattle Protection PIL: কসাইখানাগুলোতে সুপ্রিম নির্দেশ কার্যকর করার দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 18, 2026 | 12:12 PM

কলকাতা: দেশজুড়ে কসাইখানাগুলোতে সুপ্রিম কোর্টের দেওয়া পশু সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা বাংলাতেও কঠোরভাবে বলবৎ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনও গরুকে কসাইখানায় জবাই করা যাবে না। এই নিয়মটি যাতে পশ্চিমবঙ্গেও দ্রুত ও সঠিকভাবে কার্যকর করা হয়, সেই আর্জি জানিয়েই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদনকারী আইনজীবীর বক্তব্য, সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বহু জায়গায় নিয়ম বহির্ভূতভাবে কম বয়সী গবাদি পশু জবাই করা হচ্ছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে এই বেআইনি কাজ রুখতেই আদালতের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করলেও এদিন চূড়ান্ত শুনানি সম্ভব হয়নি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু  সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসেনি, তাই নিয়ম মেনে এই মামলার শুনানি রেগুলার (নিয়মিত) বেঞ্চে স্থানান্তরিত হবে। সব ঠিক থাকলে আগামীকালই হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোর ভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের ২০১৮ সালের ৬ অগস্টের রায় এবং সে সংক্রান্ত ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে।

Follow Us