PM Awas Yojana: আবাসের ঘর নিয়ে সমস্যায়? বাড়িতে বসেই হবে মুশকিল আসান, কীভাবে করবেন সেল্ফ সার্ভে, জেনে নিন

PMAY Self Survey,সমীক্ষার শেষ তারিখ ১৫ অগস্ট। তার আগে সমীক্ষা সম্পূর্ণ না করলে আবাস যোজনায় নাম তুলতে পারবেন না। সেক্ষেত্রে আবেদনকারী আবাস যোজনার প্রকল্পের যোগ্য হলে দ্রুত এই সমীক্ষা পূরণের পরামর্শ দিচ্ছে সরকার। সরকারের লক্ষ্য হল যাতে কোনও যোগ্য পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।

PM Awas Yojana: আবাসের ঘর নিয়ে সমস্যায়? বাড়িতে বসেই হবে মুশকিল আসান, কীভাবে করবেন সেল্ফ সার্ভে, জেনে নিন
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 01, 2026 | 12:41 AM

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) জন্য আবেদন করেছেন? কিন্তু এখনও সমীক্ষায় আপনার নাম অন্তর্ভুক্ত করা হয়নি? চিন্তার কোনও কারণ নেই। সমাধানের পথ বলে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ইউটিউবে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। সেখানেই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কীভাবে বাড়ি বসেই সমীক্ষায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমে নিজেই সমীক্ষা করতে পারবেন। যাকে বলা হচ্ছে সেল্ফ সার্ভে। কীভাবে সেল্ফ সার্ভে করবেন, দেখে নিন পদ্ধতি

কীভাবে করবেন?

  • প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ ও আধার ফেস আরডি (AadhaarFaceRD)ডাউনলোড করতে হবে।
  • আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, জব কার্ড ও ব্যাঙ্কের তথ্য পূরণ করতে হবে।
  • বর্তমান বাসস্থানের ছবি এবং নতুন বাড়ি নির্মাণের নির্ধারিত স্থানের ছবি আপলোড করতে হবে।
  • আপলোড সার্ভে অপশনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

সমীক্ষার শেষ তারিখ ১৫ অগস্ট। তার আগে সমীক্ষা সম্পূর্ণ না করলে আবাস যোজনায় নাম তুলতে পারবেন না। সেক্ষেত্রে আবেদনকারী আবাস যোজনার প্রকল্পের যোগ্য হলে দ্রুত এই সমীক্ষা পূরণের পরামর্শ দিচ্ছে সরকার। সরকারের লক্ষ্য হল যাতে কোনও যোগ্য পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কারা পাবেন ও কারা পাবেন না

  • আবেদনকারীর বা তাঁর পরিবারের কোনও সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না।
  • যদি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • এছাড়া পরিবারের কারও যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • ৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিসান ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।
Loading...
Unable to load recommendations.
Follow Us