PM Narendra Modi: ঝটিকা সফরে রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ফোর্ট উইলিয়ামে ঠিক হবে সীমান্ত স্ট্রাটেজি

PM Modi Kolkata Visit: আজ মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি।

PM Narendra Modi: ঝটিকা সফরে রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ফোর্ট উইলিয়ামে ঠিক হবে সীমান্ত স্ট্রাটেজি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 13, 2025 | 6:42 AM

কলকাতা: ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মহালয়ার আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। আগামিকাল, ১৪ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী। পরেরদিন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর তিনি বিহারে যাবেন।

আজ মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি। সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী।

পরের দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে বিহারে যাবেন তিনি।

প্রসঙ্গত,  অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ(CDS) অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারাও থাকবেন। সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us