Swasthya Sathi: বিগত সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবার বড় উদ্যোগ

Swasthya Sathi Corruption: নেতিবাচক ধারণা বদলাতে বড় পদক্ষেপ করল রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন 'অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম' (Association of Private Hospital and Nursing Home)। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিগত সরকারের সময়কার স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনও হাসপাতাল দুর্নীতি করলে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করা হবে।

Swasthya Sathi: বিগত সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবার বড় উদ্যোগ
অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 02, 2026 | 5:04 PM

কলকাতা:  বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এমনকি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালে ভোগান্তির অভিযোগ এসেছিল সামনে। প্রাইভেট হাসপাতাল মানেই দুর্নীতির ছায়া—এই নেতিবাচক ধারণা বদলাতে বড় পদক্ষেপ করল রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম’ (Association of Private Hospital and Nursing Home)। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিগত সরকারের সময়কার স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনও হাসপাতাল দুর্নীতি করলে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করা হবে।

কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও স্বচ্ছ করে তুলতে উদ্যোগী হয়েছে এই সংগঠন। তাদের মতে, স্বচ্ছতা ফেরানোর মাধ্যমেই সাধারণ মানুষের আস্থা অর্জন করা সম্ভব।

সংগঠনের সম্পাদক অভিজিৎ মণ্ডল অভিযোগ করেন, আগের সরকার বেসরকারি হাসপাতালগুলিকে সবসময় দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল। তবে বর্তমানে সাধারণ মানুষ প্রকৃত সত্য বুঝতে পেরেছেন এবং কে দোষী তা স্পষ্ট হয়ে গিয়েছে।

পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজ্য সরকার এগিয়ে এলে পশ্চিমবঙ্গ যে ভবিষ্যতে ‘হেলথ ট্যুরিজম’-এর ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, সে বিষয়েও আশাবাদী এই সংগঠন। চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত না করার এই বার্তা রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করবে বলেই মনে করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us