Bankura: নিয়োগ চেয়ে এবার বিক্ষোভ আদালতেও

West bengal:রাজ্যের আদালতগুলিতে দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। অন্যদিকে একের পর এক কর্মী অবসর নেওয়ায় রাজ্যের প্রতিটি আদালত চরম কর্মচারি সঙ্কটে ভুগছে। পরিস্থিতি এমনই যে ৩ জন কর্মচারির কাজ করতে হচ্ছে একজন কর্মচারিকে। ফলে মাত্রাতিরিক্ত কাজের চাপে দিশেহারা আদালতের কর্মীরা।

Bankura: নিয়োগ চেয়ে এবার বিক্ষোভ আদালতেও
নিয়োগ নিয়ে কোর্টে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2026 | 3:28 PM

বাঁকুড়া: শূন্যপদে দ্রুত নিয়োগ, কাজের চাপ কমানো, আদালতের পরিকাঠামো ঠিক করা ও দ্রুত বিচার নিষ্পত্তি করা সহ বিভিন্ন দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা আদালতে আজও কর্মবিরতি অব্যাহত আদালত কর্মীদের। কর্মবিরতির জেরে এদিনও আদালতের সমস্ত কাজ ব্যহত হয়।

রাজ্যের আদালতগুলিতে দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। অন্যদিকে একের পর এক কর্মী অবসর নেওয়ায় রাজ্যের প্রতিটি আদালত চরম কর্মচারি সঙ্কটে ভুগছে। পরিস্থিতি এমনই যে ৩ জন কর্মচারির কাজ করতে হচ্ছে একজন কর্মচারিকে। ফলে মাত্রাতিরিক্ত কাজের চাপে দিশেহারা আদালতের কর্মীরা। শুধু তাই নয় আদালতের পরিকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে সেভাবে না হওয়ায় প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে আদালতের কর্মীদের। এর পাশাপাশি প্রতিটি মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে থাকায় নাকাল হচ্ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। অবিলম্বে এই সমস্যাগুলি সমাধানের দাবিতে রাজ্য জুড়ে প্রতিটি আদালতে দুদিন কর্মবিরতির ডাক দেয় আদালতের কর্মচারিরা। কর্মবিরতির আজ শেষ দিন। আদালতের কর্মচারিদের কর্মবিরতির প্রভাবে এদিনও বাঁকুড়া জেলা আদালতে সমস্ত ধরনের কাজ বন্ধ থাকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us