Rajeev Kumar: মনোনয়ন জমা দিতে এলেন রাজীব, বিধানসভায় বসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি

Kolkata: পরবর্তীতে মাদার টেরিজার একটি কোডকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। আমি কেবল চাই যে তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।" এরপর আর একটিও মন্তব্য করেননি তিনি। তবে মাদারের এই উদ্ধৃতির মধ্যেই অনেক কিছু বুঝিয়েছেন তিনি।

Rajeev Kumar: মনোনয়ন জমা দিতে এলেন রাজীব, বিধানসভায় বসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি
রাজীব কুমার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 05, 2026 | 11:55 AM

কলকাতা: আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিনহাও।

এ দিন সকালে রাজীব কুমার আসেন বিধানসভায়। তারপর তিনি গিয়ে বসেন মুখ্য সচেতকের ঘরে। সেখানেই সংবাদ-মাধ্যম রাজীবের কাছে জানতে চান, তিনি এতদিন ধরে আইপিএস ছিলেন, সেখানে এক ধরনের অভিজ্ঞতা আর বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের মনোনিত প্রার্থী। একজন রাজনীতিক। এ ক্ষেত্রে কেমন অনুভূতি তাঁর? উত্তর দিতে গিয়ে মাদার টেরিজার একটি কোডকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।” এরপর আর একটিও মন্তব্য করেননি তিনি। তবে মাদারের এই উদ্ধৃতির মধ্যেই অনেক কিছু বুঝিয়েছেন তিনি। রাজীব তবে কি এটা বোঝাতে চাইলেন? তাঁর ক্ষমতা সীমিত। তাঁর থেকে যেন অধিক প্রত্যাশা করা না হয়। নিজের দায়িত্ব সামলাবেন যেমন আগে সামলেছেন, কিন্তু অত্যাধিক প্রত্যাশা পূরণ হয়ত তিনি করতে পারবেন না।

বস্তুত, শুক্রবার অর্থাৎ আগামিকাল স্ক্রুটিনির দিন রয়েছে। আগামী ৯ তারিখ মনোনয়ন শেষবারের মতো প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। ওই দিনই কে জয়ী হয়েছেন তার শংসাপত্র পেয়ে যাবেন।