Ritabrata Banerjee: ‘অভিজিৎ রায় করে দেওয়া হবে’, বাংলাদেশি নম্বর থেকে হুমকি পাচ্ছেন ঋতব্রত, ছুটলেন লালবাজার

Ritabrata Banerjee Threat call: লালবাজারে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এসেছেন ঋতব্রত। তিনি জানিয়েছেন, যে সব নম্বর থেকে তাঁর কাছে ফোন ও মেসেজ আসছিল, সেগুলি তিনি জমা দিয়েছেন লালবাজারে। ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

Ritabrata Banerjee: অভিজিৎ রায় করে দেওয়া হবে, বাংলাদেশি নম্বর থেকে হুমকি পাচ্ছেন ঋতব্রত, ছুটলেন লালবাজার
ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2026 | 11:19 PM

কলকাতা: কেউ হুমকি দিচ্ছে, কেউ গালিগালাজ করছে, কেউ আবার কোনও একজন বিশেষ বিধায়কের ছবি পাঠাচ্ছে। প্রায় ২ মাস ধরে এমনই সব ফোন ও মেসেজ আসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) কাছে। মঙ্গলবার এমন অভিযোগ নিয়েই লালবাজারের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

এদিন লালবাজারে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এসেছেন ঋতব্রত। তিনি জানিয়েছেন, যে সব নম্বর থেকে তাঁর কাছে ফোন ও মেসেজ আসছিল, সেগুলি তিনি জমা দিয়েছেন লালবাজারে। ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

উলুবেড়িয়ার বিধায়কের দাবি, গত ৩ জুনের পর থেকে এরকম একাধিক ফোন ও মেসেজ এসেছে তাঁর কাছে। প্রথমে তিনি গুরুত্ব দেননি। পরে বর্ষীয়ান বিধায়ক ও অন্যান্যদের পরামর্শে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

নম্বরগুলি যে বাংলাদেশের, তা কোড দেখে চিনতে পেরেছেন ঋতব্রত। এছাড়া ফোনের ওপার থেকে আসা কথার টোন শুনে বোঝা যাচ্ছে যে যারা ফোন করছে তারা বাংলাদেশি। বিরোধী দলনেতা আরও জানান, একটি ফোনে তাঁকে বলা হয়েছিল, ‘অভিজিৎ রায় করে দেওয়া হবে।’ সেই নম্বরটি লিখে রেখেছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে কুপিয়ে খুন করা হয়েছিল মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়কে।

একটি নম্বর থেকে এক বিশেষ বিধায়কের ছবি পাঠানো হচ্ছিল বলেও অভিযোগ। ঋতব্রত আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশ থেকে সিম এনে কেউ পশ্চিমবঙ্গে ব্যবহার করছেন না তো? সেটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us