Ritabrata on Kunal Ghosh: সোম-মঙ্গল-বুধে ‘ফ্রাস্ট্রেশন’ আরও বাড়বে কুণালের, কেন এ কথা বললেন ঋতব্রত

Jun 06, 2026 | 5:39 PM

Ritabrata Banerjee: কুণাল ঘোষ বলেছেন, যে দলের প্রতীকে জিতেছেন, যে নেত্রীর ছবি নিয়ে ভোটে লড়েছেন, সেই দল মেনে চলা উচিৎ। কিন্তু তৃণমূলের নতুন ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কুণাল ঘোষের হতাশা বাড়ছে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার হতাশা আরও বাড়বে বলে দাবি করেছেন তিনি।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কথা বলতে গিয়ে বড় দাবি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের। কুণাল ঘোষ বলেছেন, যে দলের প্রতীকে জিতেছেন, যে নেত্রীর ছবি নিয়ে ভোটে লড়েছেন, সেই দল মেনে চলা উচিৎ। কিন্তু তৃণমূলের নতুন ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কুণাল ঘোষের হতাশা বাড়ছে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার হতাশা আরও বাড়বে বলে দাবি করেছেন তিনি। তবে কি আরও বিধায়ককে নিজের ব্লকে টানার ইঙ্গিত দিলেন ঋতব্রত?

Published on: Jun 06, 2026 01:27 PM
Follow Us