Surendranatha College: টাকা-অস্ত্র-কন্ডোম তো ছিলই, সুরেন্দ্রনাথ কলেজের ‘এসি বেডরুম’ দেখলে তাজ্জব হয়ে যাবেন

Bedroom in College: এই ঘটনায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ দু’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার কার হয়নি। এমনকী, কলেজের ভেন্ডর পরিতোষ দত্তর নামেও অস্ত্র আইনে মামলা রুজু। প্রশ্ন উঠেছে, শহরের  কলেজের ভিতর কী টাকা, অস্ত্র, কন্ডোম কেন ছিল, কী ধরনের কর্মকাণ্ড চলত? 

Surendranatha College: টাকা-অস্ত্র-কন্ডোম তো ছিলই, সুরেন্দ্রনাথ কলেজের এসি বেডরুম দেখলে তাজ্জব হয়ে যাবেন
কলেজের বেডরুমImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 03, 2026 | 6:05 PM

কলকাতা: মঙ্গলবার থেকে শিরোনামে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ (Surendranath College)। যে কলেজে ইউনিয়নই নেই, সেই কলেজের ইউনিয়ন রুমের চেহারা দেখলে তাজ্জব হয়ে যেতে হবে। পড়ে রয়েছে পড়ুয়াদের গুচ্ছ গুচ্ছ নথি। মঙ্গলবারই ওই ঘর থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার নষ্ট হয়ে যাওয়া নোট। পাশের ঘরেই উদ্ধার হয়েছে অস্ত্র, কন্ডোম। এছাড়াও ওই কলেজে রয়েছে বেডরুম।

প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর কন্ডোম রয়েছে কেন, প্রশ্ন উঠেছে একটা কলেজের ভিতর, বেডরুম কেন, কেনই বা সেখানে নানারকমের ব্যবস্থা। ভিতরে প্রবেশ করে দেখা গেল, বেডরুমে রয়েছে আরামদায়ক গদি, রয়েছে খাওয়া-দাওয়ার জন্য চেয়ার-টেবিল।

ওই ঘরেই রয়েছে আলমারি, যার ভিতরে থরে থরে সাজানো বাহারি চাদর, বালিশ। ঘরের সঙ্গেই রয়েছে অ্য়াটাচড বাথরুম, তাতে কমোড সহ আধুনিক সব ব্যবস্থাই রয়েছে। কেন কলেজের ভিতর এমন ঝকঝকে বাথরুম, সবটাই রহস্য। ঘরটি শীতাতপ নিয়ন্ত্রিত। নতুন এসি লাগানো ঘরের দেওয়ালে বাহারি ওয়ালপেপারও রয়েছে। ঘরটি যে সাধারণ কোনও রেস্টরুম নয়, তা স্পষ্ট।

এই ঘটনায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ দু’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার কার হয়নি। এমনকী, কলেজের ভেন্ডর পরিতোষ দত্তর নামেও অস্ত্র আইনে মামলা রুজু। প্রশ্ন উঠেছে, শহরের  কলেজের ভিতর কী টাকা, অস্ত্র, কন্ডোম কেন ছিল, কী ধরনের কর্মকাণ্ড চলত?

Follow Us