Seikh Sahajahan Case: ‘আমি রাজনীতির শিকার’, কারা করছেন রাজনীতি? প্রশ্ন করতেই সব বলে দিলেন শাহজাহান

Kolkata: ইডির উপর হামলার ঘটনার অভিযোগ গ্রেফতার হয় শেখ শাহজাহান। এমনকী, সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে আগেই দায়ের হয়েছিল এফআইআর। তালিকায় নাম ছিল ৮ জনের। নাম ছিল শেখ শাহজাহান-সহ তাঁর স্ত্রীরও।

Seikh Sahajahan Case: আমি রাজনীতির শিকার, কারা করছেন রাজনীতি? প্রশ্ন করতেই সব বলে দিলেন শাহজাহান
শেখ শাহজাহানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2026 | 4:23 PM

কলকাতা: সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানকে মনে পড়ে? রেশন দুর্নীতি ছাড়াও যার বিরুদ্ধে উঠেছিল ইডি আধিকারিকদের মারধরের অভিযোগ। সেই শাহজাহান প্রায় দু’বছর পর এবার সংবাদ শিরোনামে। মুখ খুললেন তিনি। অভিযোগ তুললেন, তিনি নাকি রাজনীতির শিকার। কাদের রাজনীতির শিকার তিনি? সেই নিয়েও মুখ খুলেছেন অভিযোগ।

কী বলেছেন শাহজাহান?

এ দিন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান বলেন, “আমি তো টোটালটাই রাজনৈতিক শিকার। এখানে বলার কী আছে। রাজনৈতিক ভাবে না পেরে উঠলে রাজনীতির শিকার করবে। মানুষ জবাব দেবে। যাঁরা সিবিআই-ইডি চালায় তাঁরাই করে।” এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন ইডির উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই প্রসঙ্গ উঠতেই আরও বলেন, “সম্পূর্ণ মিথ্যা। ভিডিয়ো দেখাতে পারবেন? গোলগোল করে বললে হবে না।”

ইডির উপর হামলার ঘটনার অভিযোগ গ্রেফতার হয় শেখ শাহজাহান। এমনকী, সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে আগেই দায়ের হয়েছিল এফআইআর। তালিকায় নাম ছিল ৮ জনের। নাম ছিল শেখ শাহজাহান-সহ তাঁর স্ত্রীরও। পুরোদমে তদন্ত চালাচ্ছিল পুলিশ। জানা গিয়েছিল, যে সময় ভোলা শেখ শাহজাহানের মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। মৃত্যু হয় ভোলার ছেলের। তবে বেঁচে গিয়েছেন তিনি। এই চর্চিত আবহের মধ্যেই এবার মুখ খুললেন শাহজাহান।