Calcutta High Court: ‘অভিষেকের মামলার সঙ্গেই শোনা হোক…’, আবার হাইকোর্টে গেলেন সুমিত

Kolkata: গত শনিবার ভবানীভবনে দেখা যায় তাঁকে। হাজিরা দেন। প্রথম দিন হাজিরা দেওয়ার পর সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে সাংবাদিকদের সামনে এই নিয়ে কোনও রকমই মন্তব্য করতে চাননি সুমিত। শুধু জানিয়েছিলেন, এতদিন তিনি আশপাশেই লুকিয়ে ছিলাম। 

Calcutta High Court: অভিষেকের মামলার সঙ্গেই শোনা হোক..., আবার হাইকোর্টে গেলেন সুমিত
সুমিত রায়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2026 | 12:20 PM

কলকাতা: ভাবানী-ভবনে দু’দুবার হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায় (Sumit Roy)। সোমবারও ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এমতাবস্থায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের PA।রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ সুমিত রায়।

এখানে উল্লেখ্য, এর আগে নতুন চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এটি নতুন সংযোজন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। একই সঙ্গে এই মামলাও শোনা হোক আর্জি জানিয়েছেন সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে বিচারপতি জানিয়েছে, অভিষেকের সঙ্গে নয়, আলাদা-আলাদা করে শোনা হবে মামলা।

এ দিনের আদালতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্যের সওয়াল, “ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন।” বস্তুত, শালবনীর জমি কেলেঙ্কারির মামলায় রক্ষাকবচ দিয়েছে কোর্ট। তবে দেশের সর্বোচ্চ আদাললত এও জানিয়েছিল,সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। এরপরই হাজিরা দেন তিনি।

এখানে উল্লেখ্য, সুমিতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জমি কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিষেকের আপ্ত সহায়কের। সিআইডি তদন্তভার নেওয়ার পর তাঁকে বারবার তলব করা হলেও তিনি দেখা করেননি। বরং গা ঢাকা দিয়েছিলেন। দীর্ঘ দু’মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গত শনিবার ভবানীভবনে দেখা যায় তাঁকে। হাজিরা দেন। প্রথম দিন হাজিরা দেওয়ার পর সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে সাংবাদিকদের সামনে এই নিয়ে কোনও রকমই মন্তব্য করতে চাননি সুমিত। শুধু জানিয়েছিলেন, এতদিন তিনি আশপাশেই লুকিয়ে ছিলাম।

Loading...
Unable to load recommendations.
Follow Us