Swarup Ghosh: স্বরূপ বিশ্বাসের চশমায় ক্যামেরা লাগানো থাকত! বিস্ফোরক অভিযোগ আদালতে

TMC Leader Swarup Biswas: মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী দাবি করেন, কোভিডের সময় ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা হয়েছে। কিন্তু ফেডারেশনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেছেন ৭৫ লক্ষ টাকার হিসেব তিনি পাননি। ভয় দেখিয়ে টাকা তোলার প্রমাণ প্রতি রন্ধ্রে পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে।

Swarup Ghosh: স্বরূপ বিশ্বাসের চশমায় ক্যামেরা লাগানো থাকত! বিস্ফোরক অভিযোগ আদালতে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 18, 2026 | 6:47 PM

কলকাতা: গ্রেফতার হওয়ার পর ক্রমশ একের পর এক জালে জড়িয়ে পড়ছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এবার তোলাবাজির অভিযোগ। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আর এবার রিজেন্ট পার্ক থানায় তোলাবাজি মামলায় ‘শোন অ্যারেস্ট’ করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। বৃহস্পতিবার সেই মামলায় আবারও কিছু বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে স্বরূপের বিরুদ্ধে।

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের টলিপাড়ায় প্রভাব সম্পর্কে প্রত্যেকেই অবগত ছিলেন। দিনের পর দিন তাঁর অঙ্গুলিহেলনে টলিউড চলত বলেই জানা যায়। এছাড়াও তোলাবাজির অভিযোগও ছিল। তবে এদিন স্বরূপের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ হয়নি। এবার ১০ লক্ষ টাকার তোলাবাজির অভিযোগ উঠেছে।

মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী দাবি করেন, কোভিডের সময় ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা হয়েছে। কিন্তু ফেডারেশনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেছেন ৭৫ লক্ষ টাকার হিসেব তিনি পাননি। ভয় দেখিয়ে টাকা তোলার প্রমাণ প্রতি রন্ধ্রে পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে।

স্বরূপের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি এমন চশমা পরতেন, যাতে ক্যামেরা ফিট করা ছিল। মেয়েদের উপর অত্যাচারের অভিযোগের পাশাপাশি, দাবি করা হয়েছে, স্বরূপ একজন মন্ত্রীর ভাই হিসেবে প্রভাব খাটাতেন। মহিলাদের প্রলোভন দেখিয়ে তাদের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিনেতা অভিনেত্রীরা ভয়ে থাকতেন বলে দাবি করেছেন আইনজীবী।

এই মামলায় স্বরূপ বিশ্বাসকে আগামী মঙ্গলবার বার অর্থাৎ ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত।

Follow Us