
তারকেশ্বর: তারকেশ্বরের (Tarakeswar) যাত্রীদের জন্য সুখবর। বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)। একটা নয়, মোট ৭টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল তারকেশ্বরে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হতে পারে। বাড়তি যাত্রীর আশঙ্কা করেই তারকেশ্বরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০ জুন মোট ৭টি বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া ডিভিশনে হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ট্রেনগুলির কখন, কোন স্টেশন থেকে ছাড়বে, একনজরে দেখে নেওয়া যাক বিশেষ ট্রেনের সময়সূচি
বিশেষ ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ—
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, সব ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
এছাড়াও, ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ EMU লোকাল ট্রেনটের যাত্রাপথ একদিনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে । ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাওড়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।