Tarunjyoti Tiwari: ‘রাস্তাঘাটের কোয়ালিটি আমরা বুঝে নেব’, IC-কে পাশে বসিয়ে কাদের ‘বোঝালেন’ তরুণ?

Kolkata: তরুণজ্যোতি বলেন, "এই টাকা আমারও না আপনারও না প্রত্যেক করদাতার টাকা। যিনি প্রত্যক্ষ ট্যাক্স দেন তাঁরও টাকা, একজন গরিব মানুষ আমূল দুধের প্যাকেট কিনছেন তাঁরও টাকা। মানুষের টাকা নিয়ে মানুষের কাজ হবে। কেউ সেই টাকা নিয়ে চলে যাবে সেই দিন চলে গেছে। যেমন আপনারা পেমেন্ট বুঝে নেবেন, তেমন রাস্তাঘাট তৈরির গুণগত মানও বুঝে নেব। কোনও গোলমাল হলে আপনাদের ছাড়া হবে না।"

Tarunjyoti Tiwari: রাস্তাঘাটের কোয়ালিটি আমরা বুঝে নেব, IC-কে পাশে বসিয়ে কাদের বোঝালেন তরুণ?
তরুণজ্যোতি তিওয়ারি, বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2026 | 9:02 AM

কলকাতা: বিধাননগর পৌরনিগম (Bidhannagar Municipality) এলাকায় সরকারি কাজে কোনও রকম কাটমানি নয়। পৌরসভার ৬০ জন কনট্রাক্টরকে ডাকলেন আইনজীবী তথা রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। প্রশাসনের সামনে বসিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।

বাগুইআটি থানায় এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে ৬০ জন পুরসভার কনট্রাক্টরকে ডেকে পাঠান তরুণজ্যোতি। রাস্তা হোক বা জল কিংবা আলো যাই হোক না কেন পৌরসভার কোনও কাজে কোন কাটমানি আর কাউকে দেওয়া যাবে না। পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। এর আগে তৃণমূল জমানায় ভূরি-ভূরি কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। এও অভিযোগ আসত, এই পৌরসভায় কাটমানি ছাড়া কোনও কাজই হয় না। সরকার পরিবর্তন হতেই এবার তার বদল হতে চলেছে। রাজ্য সরকারের তরফে কাটমানি তোলাবাজি নিয়ে আগেই হুশিয়ারি দেওয়া হয়েছিল এবার তা আরও ত্বরান্বিত করতে এমন উদ্যোগ নিলেন বিধায়ক।

বিধায়ক কী বলেন?

তরুণজ্যোতি বলেন, “এই টাকা আমারও না আপনারও না প্রত্যেক করদাতার টাকা। যিনি প্রত্যক্ষ ট্যাক্স দেন তাঁরও টাকা, একজন গরিব মানুষ আমূল দুধের প্যাকেট কিনছেন তাঁরও টাকা। মানুষের টাকা নিয়ে মানুষের কাজ হবে। কেউ সেই টাকা নিয়ে চলে যাবে সেই দিন চলে গেছে। যেমন আপনারা পেমেন্ট বুঝে নেবেন, তেমন রাস্তাঘাট তৈরির গুণগত মানও বুঝে নেব। কোনও গোলমাল হলে আপনাদের ছাড়া হবে না।”

একা বিধায়ক নন, অন্যদিকে বাগুইআটি থানার আইসি-র (IC)-র হুঁশিয়ারি কাটমানি নিলেই জেল, তোলাবাজি করলেই জেল, একেবারে দাবাং মুডে চরম হুঁশিয়ারি বাগুইআটি থানার আই সি-র।

Loading...
Unable to load recommendations.
Follow Us