Sougata Roy: কে বলেছে তৃণমূলে তিনি বৃদ্ধ? ‘কালারফুল’ মদনের মতোই সুইমিং পুলে ভেলকি ৭৬-এর সৌগতর

Sougata Roy: অনেকদিন পর আবার সাঁতারে নেমে মনের মধ্যে যে আনন্দ অনুভব করছেন, সে কথাও জানালেন সৌগত রায়। বললেন, 'খুবই ভাল লাগছে। বহুদিন পর নামলাম। সুইমিং আমার খুবই প্রিয়। পাঁচ বছর বয়স থেকে সাঁতার কাটি। তবে অলিম্পিক সাইজ সুইমিং পুল হলে ভাল হত, পুরোটা জুড়ে সাঁতার কাটা যেত।'

Sougata Roy: কে বলেছে তৃণমূলে তিনি বৃদ্ধ? কালারফুল মদনের মতোই সুইমিং পুলে ভেলকি ৭৬-এর সৌগতর
মদন মিত্র ও সৌগত রায়Image Credit source: Facebook and TV9 Bangla

| Edited By: Soumya Saha

Apr 03, 2024 | 5:53 PM

কলকাতা: তৃণমূলের নবীন-প্রবীণ নিয়ে চর্চা হয়েছে বিস্তর। কথা হয়েছে, রাজনীতিকদের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে। বয়সের হিসেব দেখলে তৃণমূলের প্রবীণদের মধ্য়েই একজন সৌগত। ৭৬ বছর বয়স। কিন্তু এই বয়সেও যা সুইমিং পুলে যা ভেলকি দেখালেন সৌগত… তা দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। এই বয়সেও যেভাবে দাপিয়ে বেড়ালেন সুইমিং পুলে, তা দেখে কারও বলার জো নেই তিনি বৃদ্ধ।

চাঁদিফাটা রোদ্দুর। মাঝ চৈত্রেই চল্লিশ ছুঁইছুঁই পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তা-ঘাটে মানুষের দেখা মেলা ভার। কিন্তু তিনি যে জনপ্রতিনিধি। বিদায়ী সাংসদ। এবারও ভোটে লড়ছেন। এই গরমের মধ্যেও যে তাঁকে ভোটের প্রচারে বেরোতে হচ্ছে। মানুষের সঙ্গে জনসংযোগ করতে হচ্ছে। তাই নিজেকে ফিট রাখাটাও তো দরকার। আর ফিট থাকতে সাঁতারের থেকে বড় ব্যায়াম আর কী বা হতে পারে! অতঃপর তপ্ত দুপুরে এবার ‘রিল্যাক্স’ হতে সুইমিং পুলে নেমে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়।

তৃণমূলের অপর এক নেতা মদন মিত্রকে অতীতে সুইমিং পুলে নেমে নাতির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। সুইমিং পুলের স্বচ্ছ্ব নীল জলে সময় কাটিয়েছিলেন নাতির সঙ্গে। আর এবার ভোটের মুখে প্রচারের ফাঁকে হাঁসফাঁস গরমের মাঝে সুইমিং পুলে নেমে সময় কাটালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।

দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক সুইমিং পুলে নেমে এলাকার বাচ্চাদের বেশ কিছুটা সময় কাটালেন সৌগত রায়। বল নিয়ে খেললেনও কচিকাচাদের সঙ্গে। বেশ কয়েকবার জলে ওঠা নামা করলেন। বুধবার দুপুরে একেবারে অন্য মেজাজে দেখা গেল তৃণমূলের বর্ষীয়ান নেতাকে।

অনেকদিন পর আবার সাঁতারে নেমে মনের মধ্যে যে আনন্দ অনুভব করছেন, সে কথাও জানালেন সৌগত রায়। বললেন, ‘খুবই ভাল লাগছে। বহুদিন পর নামলাম। সুইমিং আমার খুবই প্রিয়। পাঁচ বছর বয়স থেকে সাঁতার কাটি। তবে অলিম্পিক সাইজ সুইমিং পুল হলে ভাল হত, পুরোটা জুড়ে সাঁতার কাটা যেত।’

Loading...
Unable to load recommendations.
Follow Us