Bhowanipore: চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো হাতছাড়া তৃণমূলের

কলকাতা পৌরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ অসীম বসুর পুজো হিসেবে খ্যাত ছিল এই চক্রবেড়িয়া সর্বজনীন। বিগত মুখ্যমন্ত্রীর অন্যতম স্নেহভাজন অসীম বসুর নামগন্ধ এবার পুজো থেকে ছেঁটে ফিরলেন এবারের আয়োজকরা।

Bhowanipore: চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো হাতছাড়া তৃণমূলের
চক্রবেড়িয়ার পুজোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2026 | 4:39 PM

ভবানীপুর: ৪ মে রাজ্য হাতছাড়া হয়েছে। এরপর একে একে পুরবোর্ডগুলি হাতছাড়া হয়েছে তৃণমূলের (TMC)-র। এবার শুরু হয়েছে শহরের পুজোগুলি হাতছাড়া হওয়া। যে পুজোতে এসে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সব থেকে বেশি উচ্ছ্বসিত হতেন এবং ডান্ডিয়া খেলতেন, সেই চক্রবেড়িয়া সর্বজনীনও এবার হাতছাড়া হয়ে গেল।

কলকাতা পৌরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ অসীম বসুর পুজো হিসেবে খ্যাত ছিল এই চক্রবেড়িয়া সর্বজনীন। বিগত মুখ্যমন্ত্রীর অন্যতম স্নেহভাজন অসীম বসুর নামগন্ধ এবার পুজো থেকে ছেঁটে ফিরলেন এবারের আয়োজকরা। এমনকী, সরাসরি অসীম বসুর বিরুদ্ধে পুজোকে কুক্ষিগত করে রাখা এবং সাধারণ মানুষকে অংশ নিতে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ আনলেন আয়োজকরা।

বিজেপি ঘনিষ্ঠ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা যেমন উপস্থিত থাকলেন, তেমনই বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকলেন কলকাতা দক্ষিণ জেলার ভয় সভাপতি অনুপম ভট্টাচার্য।চক্রবেড়িয়া সর্বজনীন ৮১ তম বর্ষে থিন করতে চলেছে “পদ্মদীঘির ঘাটে”। ভবানীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে তাঁদের এলাকায় জয়ী করেছেন।

পদ্মের জয়জয়কার হয়েছে গোটা রাজ্যজুড়ে। দুর্গাপূজোয় নিজেদের থিমের মাধ্যমে সেই পদ্ম নিবেদনই অন্যতম বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে এই পুজোয়। আর সেই পুজোয় তৃণমূলের কাউকে রাখতে চান না নতুন আয়োজকরা। কারণ হিসেবে তাঁদের দাবি, মানুষের পুজোয় কোনও দুর্নীতিবাজদের রাখা হবে না। মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই থিন পুজো অন্যান্যের তুলনায় অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে দাবি করছেন নতুন আয়োজকরা।

চক্রবেড়িয়া সর্বজনীন এর তিমির সরকার বলেন, “এখন বাংলা পদ্মময়। তাই এবার চক্রবেড়িয়া সর্বজনীনের থিম এটাই হবে।” অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন পুজো উদ্যোক্তা অসীম বসু বলেন, “আমি জানি না কারা কী বলছে। এটা শুধু অসীম বসুর পুজো নয়। সকলের পুজো। আমরা সকলেই ইস্তফা দিয়ে চলে আসি।”

Follow Us