Kunal Ghosh: ‘ভাল তৃণমূল হয়েও বাঁচা যায় না’, আশিসের মৃত্যুতে কুণালের নিশানায় ঋতব্রত শিবির

Kunal Ghosh on EX MLA Asish Banerjee Death: বিধায়কের অভিযোগ,"আশিসদাকে চাপ দিয়ে ওই শিবিরে নেওয়া হয়েছিল। উনি দলীয় নেতাদের বলার চেষ্টা করছিলেন মমতাদির নেতৃত্বে থাকাই ভালো (যেটা আরও অনেকের মতামত)। কিন্তু দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে ওদিকে যাওয়া কয়েকজন আশিসদাকে চাপ দিয়ে সঙ্গে থাকতে বাধ্য করেছিলেন বলে সূত্রের খবর।"

Kunal Ghosh: ভাল তৃণমূল হয়েও বাঁচা যায় না, আশিসের মৃত্যুতে কুণালের নিশানায় ঋতব্রত শিবির
কুণাল ঘোষImage Credit source: Tv9 Bangla

Aug 16, 2026 | 1:46 PM

কলকাতা: তৃণমূলের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তদন্তের দাবি করলেন কুণাল ঘোষ। বেলেঘাটা বিধায়কের অভিযোগ, আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে কালিমালিপ্ত করা হয়েছে। বিচারের আগে কলঙ্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। হয়ত মানসিকভাবে মেনে নিতে পারেননি আশিস। এই মৃত্যুর যেন নিরপেক্ষ তদন্ত হয়, সেই দাবি তুলেছেন কুণাল। একইসঙ্গে আশিসের মৃত্যুতে নাম না করে ঋত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। কুণালের কটাক্ষ,”ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না।”

চাপ দিয়ে ঋত শিবিরে নেওয়া হয়েছিল আশিসকে?

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন বেলেঘাটার বিধায়ক। সেখানেই দাবি করেছেন, আশিসের ঋত শিবিরেরও ব্যর্থতা। আরও বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। বিধায়কের অভিযোগ,”আশিসদাকে চাপ দিয়ে ওই শিবিরে নেওয়া হয়েছিল। উনি দলীয় নেতাদের বলার চেষ্টা করছিলেন মমতাদির নেতৃত্বে থাকাই ভালো (যেটা আরও অনেকের মতামত)। কিন্তু দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে ওদিকে যাওয়া কয়েকজন আশিসদাকে চাপ দিয়ে সঙ্গে থাকতে বাধ্য করেছিলেন বলে সূত্রের খবর।”

ঋত শিবিরকে কটাক্ষ 

কুণালের দাবি, “ভালো তৃণমূল’ হয়েও বাঁচা যায় না। ‘ভালো তৃণমূল’ হয়েও বাঁচতে পারলেন না আশিসদা। কারণ ওখানকার পাঁচ ছ’জন শুধু নিজেদের পাপ ঢাকার জন্যে বিজেপির পা চাটতে গিয়েছে। সসম্মানে ওই রাজনীতি করা যায় না। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে মমতাদির নেতৃত্বে এককাট্টা থাকতে হবে। নইলে আর পাঁচ-ছ’জন নিজেদের ধান্দা গোছাবে। আর আশিসদাকে আত্মহত্যা করতে হবে। এটা তো ওই শিবিরেরও ব্যর্থতা।” কুণাল ঘোষের আরও অভিযোগ, থ্রেট কালচারের শিকার হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রবিবার সকালে বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোটেও উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us