Abhishek in Dharna Manch: ‘নিজের স্বাস্থ্যের অবহেলা করবেন না’, ধরনা মঞ্চে মমতাকে পরামর্শ অভিষেকের

Abhishek Banerjee: "২০২৬ এ তৃণমূল কংগ্রেস আবার জিতবে এবং দ্বিতীয়বার স্বাধীনতা পালন করবে। আমাদের লড়াই ততদিন জারি থাকবে, যতদিন না সব যোগ্য ভোটারদের নাম তালিকায় উঠছে। আপনার হিম্মত থাকলে রাজ্য এবং আপনাদের ফুল বেঞ্চ থাকুক।"

Abhishek in Dharna Manch: নিজের স্বাস্থ্যের অবহেলা করবেন না, ধরনা মঞ্চে মমতাকে পরামর্শ অভিষেকের
ধরনা মঞ্চে মমতা অভিষেকImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2026 | 9:44 PM

কলকাতা: এই নিয়ে তিনদিন। এসআইআর-এর প্রতিবাদে লাগাতার চলছে ধরনা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন মঙ্গলবারও ধরনা হবে। এবার সেই মঞ্চ থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন তাঁর ‘দিদি’কে, যেন তিনি নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখেন। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি।” অভিষেক মঞ্চ থেকে আর কী কী বলেছেন?

এক নজরে সবটা…

  • শুরুতেই জ্ঞানেশ কুমারকে আক্রমণ: ‘আমি শুক্রবার এই মঞ্চে বক্তব্য রেখেছিলাম। আজ চতুর্থ দিনে পড়েছে এই ধরনা। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক এসেছেন। আমাকে একজন সাংবাদিক একটি ভিডিয়ো পাঠাল। তাতে দেখলাম তিনি বিমানবন্দরে নেমে হাত নাড়ছেন। তিনি যার জন্য বাংলার ২০০ মতো মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়ার বদলে সাংবাদিকদের দেখে হাত নাডছে!’
  • অভিষেকের চ্যালেঞ্জ শাহকে: ‘আমরা জানি ৬০ লক্ষ ৬০ হাজার জীবিত ভোটারকে বিচারাধীন রাখা হয়েছে। শুধু বিজেপির অঙ্গুলীহেলনে । আমি প্রথম দিন সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, এই কমিশন বিজেপির সহকারি সংস্থা হিসাবে কাজ করছেন। গতকাল ৫ হাজারকে বেশি ছোট/ বড় হোটেল আছে। কিন্তু বিজেপির যে সব নেতারা এসে হোটেলে ওঠেন সেই হোটেলে গিয়ে তিনি (জ্ঞানেশ কুমার ) আছেন। অমিত শাহ যে রুমে থাকেন সেই হোটেলের সেই রুমে উঠেছেন। আরও রুম তো ছিল। বছরের পর বছর বাংলাদেশি বলে অবহেলিত/ বঞ্চিত করে রেখেছে, বিজেপির নির্বাচন কমিশন যেন কেড়ে না নেয় তার জন্য লড়াই করেছে। গতকাল মন্দির বাজারে গিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী যা- যা বলে এসেছেন তা গতকাল আমি তা মিথ্যা বলে প্রমাণ দিয়ে এসেছি।এনসিআরবি র রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতন/ তপশিলীদের উপর অত্যাচার থেকে শুরু করে সবেতেই ডবল ইঞ্জিন সরকারের সরকার আছে। তিনি বলেছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারে আসেন তাহলে সরকার তো ভাইপো চালাব। উনি মনে হয় আমার নাম নিতে ভয় পান। আপনি বলেছেন তৃণমূল পরিবার তান্ত্রিক দল। আমি চ্যালেঞ্জ করেছি আপনি সংসদে একটি বিল আনুন যেখানে বলা থাকবে একটি পরিবার থেকে দ্বিতীয় কেউ রাজনীতি করতে পারবে না।’
  • দিল্লির আমলা অভিষেককে কী বলেছেন? “গতকাল দিল্লি থেকে এক আমলা ফোন করে জানান, এঁদের যড়যন্ত্র আরও গভীর। গরীব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে। তারপর বলবে কেওয়াইসি চাইবে। তখন যদি ভোটার কার্ড না দেখাতে পারে, তখন দেখবে এসআইআর এ নাম নেই”
  • অমিত শাহ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: অমিত শাহের মতো এরকম ব‍্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেখিনি। অমিত শাহ হিন্দু-মুসলমান রাজনীতি করেন। আপনি বাংলায় এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন? যুবরা থাকবে সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত।
  • সুপ্রিম কোর্টে মামলা প্রসঙ্গে:আগামিকাল এসআইআর নিয়ে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। লজিক‍্যাল ডিসক্রিপসেন্সির নাম করে বিচারাধীন করে রাখার মানে? ৮০ শতাংশ মানুষ ম্যাপড, তাহলে ভারতের কোন আইনের জেরে আপনারা এই সব মানুষের ভোটাধিকার কেটে নিচ্ছেন?
  • মমতাকে অভিষেকের পরামর্শ: আমি দিদিকে বলব মানুষের জন‍্য আপনি তো আছে । কিন্তু ১০ কোটি মানুষের স্বার্থে নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।
  • তৃণমূল আবার জিতবে:২০২৬ এ তৃণমূল কংগ্রেস আবার জিতবে এবং দ্বিতীয়বার স্বাধীনতা পালন করবে। আমাদের লড়াই ততদিন জারি থাকবে, যতদিন না সব যোগ্য ভোটারদের নাম তালিকায় উঠছে। আপনার হিম্মত থাকলে রাজ্য এবং আপনাদের ফুল বেঞ্চ থাকুক। আপনারা সুপ্রিম কোর্টের আইন মেনে কাজ করছেন না। সর্বোচ্চ আদালতে আমরা আগামী দিনে বলব। কী সের ভিত্তিতে বাংলার মানুষের নাগরিক অধিকার হরণ করছেন ? কারোর বাপের দয়ায় আমরা আসিনি। আপনারা কিছু মানুষকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা ফেরত নিয়ে এসেছি।

 

Follow Us