Kalyan Banerjee: বড় ক্ষতি হয়ে গিয়েছিল, এক বছর পর ‘সুবিচার’ পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Kalyan Banerjee Bank Fraud: ২০২৫ সালের নভেম্বর মাসের ঘটনা। তৃণমূল সাংসদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখা থেকে ৫৬ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে খবর, আইনজীবী সেজে ব্যাঙ্কে ঢুকেছিল ওই অভিযুক্ত। অভিযোগ,কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে রেজিস্ট্রার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল সেই নম্বরটা প্রথমে বদলে দেন অভিযুক্ত।

Kalyan Banerjee: বড় ক্ষতি হয়ে গিয়েছিল, এক বছর পর সুবিচার পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 27, 2026 | 11:01 AM

কলকাতা: সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছিল ৫৬ লক্ষ টাকা। সেই ঘটনার এক বছর পর অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Kalyan Banerjee Bank Fraud) থেকে টাকা হাতানোর অভিযোগে একজন গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মোকুলেশর রেজা। অসমের রাঙাপানি থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

কীভাবে জালিয়াতির শিকার হয়েছিলেন?

২০২৫ সালের নভেম্বর মাসের ঘটনা। তৃণমূল সাংসদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখা থেকে ৫৬ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে খবর, আইনজীবী সেজে ব্যাঙ্কে ঢুকেছিল ওই অভিযুক্ত। অভিযোগ,কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে রেজিস্ট্রার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল সেই নম্বরটা প্রথমে বদলে দেন অভিযুক্ত। তারপর অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে টাকা তুলে নেয়। সেই টাকা দিয়ে বিপুল সোনা কেনা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই সোনাগুলি উদ্ধারের চেষ্টা চলছে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।

এক বছর আগেই টাকা ফেরত ব্যাঙ্কের

উল্লেখ্য, এক বছর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া টাকা সাংসদে ফিরিয়ে দিয়েছিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেইসময় তৃণমূল সাংসদ জানিয়েছিলেন, ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। কল্যাণের কথায়, সাংসদ বলেই টাকা হয়তো ফেরত পেয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে হলে কী অবস্থা হত, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকাররের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন।

Follow Us