Mamata on Firhad hakim: মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙল কীভাবে? মমতার বাড়িতে ডাক পড়ল ববি-অতীনদের

Kolkata: কলকাতা শহরে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২ টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে।বিধানসভায় পর্যদস্ত হয়েছে তৃণমূল। যার প্রভাব পড়েছে তৃণমূলের ক্ষমতাসীন কলকাতার পুর পরিষেবায়। কাজের ক্ষেত্রে যেন কোন ঘাটতি না হয়। ফিরহাদ হাকিম, অতীন ঘোষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করিয়ে দেন, তাঁরা এখনো নির্বাচিত হয়ে রয়েছেন।

Mamata on Firhad hakim: মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙল কীভাবে? মমতার বাড়িতে ডাক পড়ল ববি-অতীনদের
মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 18, 2026 | 10:08 PM

কলকাতা: এবার কলকাতা পুরসভার মেয়র সহ সবক’টি মেয়র পরিষদকে নিজের বাড়িতে তলব করলেন সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে কলকাতা পৌরসভার চারজন মেয়র পারিষদ ছাড়া প্রত্যেকেই উপস্থিত হন কালীঘাটের হরিশ চট্টোপাধ্যায়ের ঠিকানার বাড়িতে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী রীতিমত নিজের ক্ষোভের কথা ব্যক্ত করেন।

তিলজলার যে বাড়িটিতে বুলডোজার চালানো নিয়ে বিতর্ক হয়েছে, সেই নির্মাণটি কিভাবে মেয়র এবং মেয়র পারিষদদের বৈঠকের সিদ্ধান্ত ছাড়া এভাবে ভাঙার কাজ হল, তা নিয়ে রীতিমতো জবাব চান তিনি। কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল, সে নিয়েও তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করেন পুরসভার কাজের উপরে।

সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিম তাঁকে বোঝানোর চেষ্টা করেন, শহরের বুকে কোথাও আগুন লাগলে বা বেআইনি নির্মাণ তৈরি হলে, কলকাতা পুরসভার কমিশনারের কাছে সেই ক্ষমতা রয়েছে, ওই নির্মাণটিকে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়ার। সে ক্ষেত্রে মেয়র পারিষদ বা মেয়রের সিদ্ধান্ত অপ্রয়োজন।

যদিও তার পরেও তৃণমূল সুপ্রিমো নিজের বক্তব্য অনড় ছিলেন বলে সূত্রের খবর।এরপরই বৈঠক সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার আইন বিভাগের কাজের উপরেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, এরপরই দলের এক সাংসদদের আইনজীবী পুত্রকে পুরসভার আইনজীবী হিসেবে নিয়োগ করতে নির্দেশ দেন।তবে একইসঙ্গে কলকাতা পুরসভার কাজের ক্ষেত্রেও ঘাটতি হচ্ছে বলে তৃণমূল সুপ্রিমোর কাছে খবর এসেছে।

কলকাতা শহরে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২ টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে।বিধানসভায় পর্যদস্ত হয়েছে তৃণমূল। যার প্রভাব পড়েছে তৃণমূলের ক্ষমতাসীন কলকাতার পুর পরিষেবায়। কাজের ক্ষেত্রে যেন কোন ঘাটতি না হয়। ফিরহাদ হাকিম, অতীন ঘোষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করিয়ে দেন, তাঁরা এখনো নির্বাচিত হয়ে রয়েছেন। মানুষ তাদের নির্বাচিত করেছেন। তাই কাজের ক্ষেত্রে ঘাটতি হলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন না বলেও এদিনের বৈঠক থেকে জানিয়ে দেন।

Follow Us