West Bengal News Highlights: রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে রাখিবন্ধন, আলিপুরে রাখিবন্ধন উৎসবে মুখ্যমন্ত্রী

West Bengal News Highlights: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিল বোর্ড খোলা নিয়ে জলঘোলা চলছেই। জল গড়াতে পারে আদালতে। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নেপালের বিপর্যয়ে নিখোঁজ বাঙালি পর্যটকদের জন্য উৎকন্ঠা বাড়ছেই। খোঁজ চলছে। 

West Bengal News Highlights:  রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে রাখিবন্ধন, আলিপুরে রাখিবন্ধন উৎসবে মুখ্যমন্ত্রী
আলিপুরে রাখিবন্ধন উৎসবে মুখ্য়মন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 28, 2026 | 11:47 AM

LIVE NEWS & UPDATES

  • 28 Aug 2026 10:54 AM (IST)

    Camac Street: রাতে লাগানো ব্যানার ফের উধাও!

    •  ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে চরম নাটকীয়তা!
    • বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার কর্মীরা অভিষেকের দফতরের বিলবোর্ডটি ভেঙে দেওয়া হয়।
    • রাতে ফের সেখানে নতুন করে ঝুলিয়ে দেওয়া হয় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ব্যানার।
    • তবে রাতের অন্ধকারে টানানো সেই ব্যানার সকাল হতেই গায়েব! আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছে, গভীর রাতে কেউ বা কারা ফের ব্যানারটি খুলে দিয়েছে।
  • 28 Aug 2026 10:52 AM (IST)

    Camac Street: ক্যামাক স্ট্রিটকাণ্ডে গ্রেফতার ১৩

    তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে যে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৩ টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একাধিক জামিন-অযোগ্য বা নন-বেলেবেল ধারা রয়েছে। শেক্সপিয়ার স্মরণী থানায় রুজু হওয়া ৩ টে মামলার মধ্যে একটি মামলা করেছেন শেক্সপিয়ার স্মরণী থানার এক অফিসার, একটি মামলা করেছেন পার্কস্ট্রিট থানার এক অফিসার এবং কলকাতা পুরসভার (KMC) তরফে একটি মামলা করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: ক্যামাক স্ট্রিটকাণ্ডে গ্রেফতার ১৩, সামনে এল পুলিশের বিবৃতি

কলকাতা: TMCP প্রতিষ্ঠা দিবসে ‘আড়াআড়ি’ভাবে ২শিবির। রাতভরই প্রস্তুতি নিয়েছে ২ শিবির। বিড়লা তারা মণ্ডলের সামনে মমতা পন্থী তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ। কালীঘাট তৃণমূলের সভা। রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি রয়েছে ঋতব্রত শিবিরের। ২১ জুলাইয়ের পর এবার ২৮ অগাস্ট। আবারও সেই একই ছবি। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিল বোর্ড খোলা নিয়ে জলঘোলা চলছেই। জল গড়াতে পারে আদালতে। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নেপালের বিপর্যয়ে নিখোঁজ বাঙালি পর্যটকদের জন্য উৎকন্ঠা বাড়ছেই। খোঁজ চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us