Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের, মামলাই ছেড়ে দিলেন বিচারপতি, আরও বিপদে পাথর ব্যবসায়ী?

Calcutta High Court on Tulu Mondal Plea: গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন টুলু। শুধু গ্রেফতারি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকেও চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু, মামলা শুনলেনই না বিচারপতি। এর আগে রক্ষাকবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করেছিলেন টুলু।

Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের, মামলাই ছেড়ে দিলেন বিচারপতি, আরও বিপদে পাথর ব্যবসায়ী?
টুলু মণ্ডলImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 13, 2026 | 8:15 PM

কলকাতা: আদালতে স্বস্তি মিলল না পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal)। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। দ্রুত শুনানির আবেদনও করেছিলেন। কিন্তু, তারপরও কোনও লাভ হল না টুলু মণ্ডলের। মামলাই ছেড়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda)। তাঁর পর্যবেক্ষণ, সব মামলার আবেদনের শুনানি একই বেঞ্চে হওয়া উচিৎ। তাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চেই মামলা পাঠালেন বিচারপতি চন্দ।

পুলিশের নজরে টুলু

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে ৫০ কোটির টাকা ও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। তারপর থেকেই পুলিশের ব়্যাডারে রয়েছেন টুলু মণ্ডল। তাঁর বাড়িতেও তল্লাশি হয়েছে। ইতিমধ্যেই টুলুর বিরুদ্ধে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। তাঁর ২২০ কোটির সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে। এদিকে, বেপাত্তা টুলু। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। টুলুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

আদালতে স্বস্তি পেলেন না টুলু

গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন টুলু। শুধু গ্রেফতারি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকেও চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু, মামলা শুনলেনই না বিচারপতি। এর আগে রক্ষাকবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করেছিলেন টুলু। এই বিষয়টি উল্লেখ করে বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, ইতিমধ্যে হাইকোর্টের অন্য বেঞ্চে মামলা করেছেন মামলাকারী। একই বেঞ্চে সব আবেদনের শুনানি হওয়া উচিত। তাই মামলাটি ছেড়ে দিচ্ছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চেই পাঠানো হচ্ছে মামলা।

এদিকে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে সাটানো হয়েছে একটি নোটিস। ওই নোটিসে জানানো হয়েছে, সিউড়ি আদালতে হাজিরা দিতে হবে টুলুকে। ১৪ সেপ্টেম্বরের মধ্যে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us