
কলকাতা: রাজ্যবাসীর জন্য সুখবর। আজই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো। কেন্দ্রীয় সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হচ্ছে কলকাতা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই স্বাভাবিকভাবে বহু মানুষের মনে প্রশ্ন জাগছে, এই ওয়াটার মেট্রো কী? কেমন হবে এই মেট্রো পরিষেবা? স্থলে চলা মেট্রোর থেকে কতটা আলাদা জলে চলা এই মেট্রো?
ওয়াটার মেট্রো (Water Metro) হল এমন একটি গণপরিবহণ ব্যবস্থা, যেখানে মেট্রোর মতো নির্দিষ্ট সময়ে জলে চলা মেট্রো ছাড়ে। ওয়াটার মেট্রোতেও থাকে স্টেশন ও টিকিটিং ব্যবস্থা। দ্রুত যাতায়াতের সুবিধার জন্য জলপথে এই মেট্রো পরিচালিত হয়। সাধারণ ফেরি সার্ভিসের তুলনায় এটি অনেক বেশি আধুনিক, নিয়মিত পরিবহণ ব্যবস্থা।
বর্তমানে ভারতে কেরলমের কোচিতে চালু রয়েছে ওয়াটার মেট্রো (Kochi Water Metro)। এটি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প। ২০২৩ সালের এপ্রিল মাসে এর উদ্বোধন করা হয়। এটি শহরের মূল অংশের সঙ্গে দ্বীপগুলিকে সংযুক্ত করে। সম্পূর্ণ প্রকল্পে ১৫-১৬টি রুট, প্রায় ৩৮টি টার্মিনাল এবং ৭৫টিরও বেশি বৈদ্যুতিক নৌযান চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এর মধ্য়ে কয়েকটি রুটে পরিষেবা চালু রয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন।
এটি সাধারণ ফেরি সার্ভিসের থেকে বেশ কিছুটা আলাদা। এতে-
কোচি প্রকল্পের সাফল্যের পরে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার কয়েকটি শহরে একই ধরনের প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখছে। এর মধ্যে প্রথমেই রয়েছে গুয়াহাটির নাম। এছাড়া মুম্বই, বারাণসী, চেন্নাইতেও ওয়াটার মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। এই তালিকায় সংযোজন হল কলকাতার নাম।
যদি কলকাতায় ওয়াটার মেট্রো চালু হয়, তাহলে-