Weather Update: শীত শীত আমেজেও বাধা! আর কত দূরে ‘আকভান’! জানুন আবহাওয়ার আপডেট

Kolkata Weather: মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ, শুক্রবারই একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। রবিবারের মধ্যে এটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

Weather Update: শীত শীত আমেজেও বাধা! আর কত দূরে আকভান! জানুন আবহাওয়ার আপডেট
Image Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2026 | 9:07 AM

কলকাতা: ধীরে ধীরে রাজ্যে জেঁকে বসছে শীতের আমেজ। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ শীত পড়তে যে বেশি দেরি নেই, সেই ইঙ্গিত একেবারে স্পষ্ট। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

এদিকে, বৃষ্টির আশঙ্কা না থাকলেও বঙ্গোপসাগরে ফের মাথা তুলছে ঘূর্ণিঝড়। উৎসবের মরশুম কাটতে না কাটতেই শীতের আমেজে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। তৈরি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, যার সম্ভাব্য নাম ‘আকভান’। আবহাওয়া দফতরের আউটলুক বা পূর্বাভাসে এই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ, শুক্রবারই একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। রবিবারের মধ্যে এটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলে আছড়ে পড়বে বা এর গতিপথ কোন দিকে হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য দেয়নি হাওয়া অফিস। নজর রাখছেন আবহাওয়াবিদরা। অর্ণবের প্রভাব সেভাবে না পড়লেও আকভান এড়ানো সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us