West Bengal Election 2026 : শশী-শ্রেয়া-চন্দ্রিমা-সহ টিমকে নিয়ে CEO দফতরে অভিষেক

West Bengal Assembly Elections 2026 i: আজও জোরদার প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের। একদিনে তিনটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে।আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী।

West Bengal Election 2026 : শশী-শ্রেয়া-চন্দ্রিমা-সহ টিমকে নিয়ে CEO দফতরে অভিষেক
CEO দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2026 | 9:22 PM

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজও জোরদার প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের। একদিনে তিনটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, ডেবরা এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে সভা রয়েছে তাঁর। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। আরও একটি বৈঠক রয়েছে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভায়। সেখানে দলীয় বৈঠকে যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সংসদে বাজেট অধিবেশন রয়েছে আজও। এদিকে, অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আজ সকাল ১০টার পর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। তালসারিতে শুটিংয়ের ফাঁকে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে রাহুল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Mar 2026 06:44 PM (IST)

    CEO দফতরের বাইরে TMC-র বিক্ষোভ

    • CEO দফতরের সামনে তৃণমূল সমার্থকদের জমায়েত
    • কমিশনের বিরুদ্ধে স্লোগান তৃণমূলের
    • বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগে দরবার
    • অভিষেক যাওয়ার আগে CEO দফতরে উত্তেজনা
    • পরিস্থিতি সামাল দিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
    • কেন্দ্রীয় বাহিনীকে দেখেও স্লোগান তৃণমূল সমর্থকদের
  • 30 Mar 2026 05:09 PM (IST)

    Rahul Arunoday Banerjee: কেওড়াতলা মহাশ্মশানে আনা হল রাহুলের মৃতদেহ, কান্নায় ভেঙে পড়লেন সহশিল্পীরা

    • অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে সকাল থেকে অনুরাগী, সহশিল্পীদের ভিড় বিজয়গড়ে রাহুলের বাড়ির সামনে।
    • বিজয়গড়ের বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানে আনা হয়েছে রাহুলের মরদেহ।
    • সেখানে রাহুলের সহশিল্পীরা তাঁকে শেষবারের মতো বিদায় জানান। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁদের।
    • রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়ও রয়েছে কেওড়াতলা মহাশ্মশানে।
  • 30 Mar 2026 03:05 PM (IST)

    Rahul Banerjee : বিজয়গড়ের বাড়িতে পৌঁছল রাহুলের মরদেহ

    কলকাতায় নিয়ে আসা হল রাহুলের মরদেহ। বিজয়গড়ের বাড়িতে পৌঁছেছে দেহ। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন বন্ধু-বান্ধব থেকে টলি পাড়ার কলাকুশলীরা। চোখের জল বাধ মানছে না কারও। শেষ একবার বিদায় জানাতে ভিড় করেছেন সাধারণ মানুষও। কেওড়াতলায় হবে শেষকৃত্য।

  • 30 Mar 2026 01:51 PM (IST)

    তৃণমূল ছাড়লেন কাজী আব্দুর রহিম, ‘হাত’ ধরলেন কংগ্রেসের

    তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন বাদুরিয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম ওরফে দিলু। কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, “আমাকে টিকিট দেবে না জানতাম। তৃণমূলের সঙ্গে আমার মানসিকতা মেলে না। আমি টিকিট পাইনি এটা ঠিক। আমি আগেই ঠিক করে রেখেছিলাম আমি কংগ্রেসে ফিরব। আমার বাবার ব্যাকগ্রাউন্ড কাজে লাগানোর জন্য তৃণমূল আমাকে তাঁদের দলে যোগ দেওয়ার আবেদন করেছিল। আমি নিজে থেকে যোগ দিতে যাইনি।”

  • 30 Mar 2026 01:46 PM (IST)

    WB Assembly Election : বঙ্গ ভোটে মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন

    বাংলায় বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন হল। ভোটের বাংলায় মোদীর প্রথম সভা করার কথা ছিল আলিপুরদুয়ারে। ৫ এপ্রিলের ওই সভা বাতিল হল। তার পরিবর্তে ওই দিনই প্রধানমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলার মাঠে। পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন।

  • 30 Mar 2026 01:44 PM (IST)

    WB Assembly Election 2026 : ইডির নজরে দেবাশিস কুমার, সিজিও কমপ্লেক্সে হাজিরা তৃণমূল প্রার্থীর

    জমি দখল সংক্রান্ত মামলায় ইডির নজরে দেবাশিস কুমার। আজ সিডিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে নির্মাণের অভিযোগ।

  • 30 Mar 2026 01:32 PM (IST)

    WB Assembly Election 2026 : ‘ভাল কাজ করলেই টিকিট পাবেন, মানুষের সঙ্গে না থাকলে…’ কড়া বার্তা মমতার

    বেলদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভামঞ্চ থেকে ফের বিজেপিকে নিশানা করেছেন তিনি। প্রার্থী তালিকা পছন্দ না হওয়া জেলায় জেলায় কর্মী বিক্ষোভ নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। কী কী বললেনয তিনি ?

    • মোদী ও শাহের বিরুদ্ধে আগে চার্জ শিট হওয়া উচিত
    • প্রশাসনেও ভাগাভাগি করছে
    • ভোটের পরেই গ্যাস বন্ধ, ক্যাশ বন্ধ
    • বিচারাধীন ভোটারদের জন্য বুথে বুথে টিম তৈরি করুন
    • ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আমরা দিয়েছি
    • বিহারে ভোটের পর বুলডোজার চালিয়েছে
    • আগের প্রার্থীদের টিকিট দিতে পারিনি
    • অন্যদেরও সুযোগ দিতে হয়
    • নতুনদের সুযোগ দিতে হবে
    • যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকব, তাহলে এটা ভুল
    • আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে,একবার টিকিট পাবেন, আবার আরেকবার টিকিট নাও পেতে পারেন
    • ভাল কাজ করলে টিকিট পাবেন
  • 30 Mar 2026 01:11 PM (IST)

    Rahul Banerjee Passes Away : ফুসফুসে অতিরিক্ত নোনাজল ও বালি ঢুকেই মৃত্যু রাহুলের?

    ফুসফুসে অতিরিক্ত নোনাজল ও বালি ঢুকেই মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।

  • 30 Mar 2026 12:12 PM (IST)

    WB Assembly Election 2026 : মমতাকে প্রচার থেকে সরানোর দাবি সুকান্তর

    নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত ভট্টাচার্যের। এদিন, পীযূষ গোয়েল, কিরণ রিজিজু, সুকান্ত মজুমদার, অরুণ সিং এবং অনিল বালুনি জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। কমিশনের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন। সুকান্ত বলেন, “মমতা ভোটারদের ভয় দেখাচ্ছেন। আমরা উদাহরণ তুলে ধরেছি। বলছেন, যাঁরা বিজেপিকে ভোট দেবেন। তাঁকে ভোটের পরে ‘আমি বিজেপি করি না’ প্লাক্যার্ড লাগাতে হবে। অর্থাৎ এমন ভাবে অশান্তি হবে, মানুষ ভয় পাবে।” তিনি আরও দাবি করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। হারের ভয়ে এসব করছেন।”

  • 30 Mar 2026 10:08 AM (IST)

    Rahul Banerjee Passes Away : সকালেই রাহুলের বাড়িতে পৌঁছলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়

    আজ সকালেই অভিনেতা রাহুলের বাড়িতে পৌঁছেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে যান তিনি।

  • 30 Mar 2026 09:59 AM (IST)

    Rahul Banerjee Passes Away : রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, পূর্ণাঙ্গ তদন্তের দাবি সহকর্মীদের

    অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রশ্ন উঠেছে। বয়ানে অসঙ্গতি মিলেছে। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন সুদীপ্তা মুখোপাধ্যায়। একই পোস্ট করেছেন অঙ্কিতা মাঝি, রূপাঞ্জনারাও।

  • 30 Mar 2026 09:50 AM (IST)

    Rahul Banerjee Passes Away : আজ ময়নাতদন্ত রাহুলের, অভিনেতার মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

    আজ তমলুক মেডিক্যাল কলেজে রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে। তারপর কলকাতায় আনা হবে দেহ। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্নগুলি হল

    • ধারাবাহিকের পরিচালক এবং সহ-অভিনেতা বলছেন শ্যুটিং চলাকালীন রাহুল জলে ডুবে যায়। অন্যদিকে, ম্যানেজার বলছেন প্যাক-আপের পরে ঘটনাটি ঘটে। ম্যানেজার তখন হোটেলে ছিলেন। তাহলে সত্যি কথা কে বলছেন?
    • এত লোকের মাঝে রাহুল জলে ডুবে গেল কীভাবে?
    • ওড়িশা সরকার বলছে, “অনুমতি ছাড়াই শ্যুটিং চলছিল”। অনুমতি ছাড়াই গিল্ড কীভাবে শ্যুট করে?
    • লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিক্যাল টিম না নিয়েই সমুদ্রের ধারে কীভাবে শ্যুটিং চলছিল?
    • রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বেঁচে ছিলেন। যানজটের জন্য ২০-২২ মিনিট সময় লাগে হাসপাতালে পৌঁছতে। আপৎকালীন চিকিৎসক থাকলে রাহুল হয়তো বেঁচে যেতেন। কোনও চিকিৎসক ছিলেন না কেন? এর দায়ভার কে নেবেন?
  • 30 Mar 2026 09:37 AM (IST)

    Kerosene Supply: পেট্রোল পাম্পে পাবেন কেরোসিন, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    রবিবার কেন্দ্রের তরফে কেরোসিন (Kerosene) সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হল। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেওয়া হল।

  • 30 Mar 2026 09:35 AM (IST)

    WB Assembly Election 2026 : ভোটের আগে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

    ভোটের মুখে ফের প্রচুর বিদেশি টাকা উদ্ধার। এবার দুরন্ত এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত করা হল লক্ষ লক্ষ টাকা। ঘটনায় এক যুবককেও আটক করেছে জিআরপি। নাম অলোক কুমার। বিহারের বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলপথে মোটা অঙ্কের টাকা নিয়ে পটনা থেকে শালিমারে এসেছিলেন ওই যুবক।

  • 30 Mar 2026 09:33 AM (IST)

    WB Assembly Election 2026 : আজ মনোনয়ন জমা শুভেন্দুর

    আজ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী।  হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষও।

Follow Us