Suvendu Adhikari on Agnimitra: ‘এবার দফতরে বসে কাজ করুন’, অগ্নিমিত্রা ও শারদ্বতকে নির্দেশ শুভেন্দুর

স্বাস্থ্য মন্ত্রী ও পুরমন্ত্রীকে দফতরে বসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাস্তা বিতর্কের মধ্যেই দুই মন্ত্রীকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, দুই মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'এবার দফতরে বসে কাজ করুন'।

Suvendu Adhikari on Agnimitra: এবার দফতরে বসে কাজ করুন, অগ্নিমিত্রা ও শারদ্বতকে নির্দেশ শুভেন্দুর
নবান্নে ক্যাবিনেট মিটিংImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2026 | 5:55 PM

কলকাতা: স্বাস্থ্য মন্ত্রী ও পুরমন্ত্রীকে দফতরে বসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাস্তা বিতর্কের মধ্যেই দুই মন্ত্রীকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর (Suvendu Adhikari)। সূত্রের খবর, দুই মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘এবার দফতরে বসে কাজ করুন’।

আজ নবান্নে সব মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হচ্ছিল। সেই  সময় শারদ্বত ও অগ্নিমিত্রার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই তাঁদের দফতরে বসে মন দিয়ে কাজের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

শহরকে আরও স্বচ্ছ ও পরিষ্কার রাখতে প্রতিদিনই ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কখনও বেআইনি পার্কিং দেখলে বকাঝকা করেন, কখনও আবার রাস্তাকে আরও সুন্দর করে তোলা যায় সেই পরামর্শ দেন। এই নিয়ে যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন তেমনই আবার কয়েকটি ক্ষেত্রে বিতর্কও তৈরি হয়েছে। ফুটপাথে এক মহিলা সন্তানের দুধ গরম করছিলেন, তাঁকে ধমকানোর অভিযোগ ওঠে মন্ত্রীর বিরুদ্ধে। পরে যদিও অগ্নিমিত্রা জানান, এভাবে রাস্তায় আগুন জ্বাললে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। গোটা বিষয় পরে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। আবার দোকানের সামনে সাইকেল দাঁড় করানো কিংবা রাস্তা দিয়ে না হাঁটার পরামর্শ দিতেও দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। মন্ত্রী যদিও বলেছিলেন, ফুটপাথ ব্যবহার করে হাঁটলে দুর্ঘটনা কম ঘটবে। তবে এই সব কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীও কলকাতা হোক কিংবা জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে সবটা পরিদর্শন করেন। নানা পরামর্শ দেন। তবে বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের নানা খবর সামনে এসেছে। বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us