AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul

Agnimitra Paul

অগ্নিমিত্রা পাল Agnimitra Paul – ছিলেন ফ্যাশন ডিজাইনার। সেখান থেকে রাজনীতিতে পর্দাপণ। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসন থেকে জিতে প্রথমবার বিধানসভা পা রাখেন অগ্নিমিত্রা পাল। আবার ২০২৬ সালে ওই আসন থেকেই জিতেছেন। বর্তমানে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তিনি।

১৯৭৪ সালের ২৫ নভেম্বর পশ্চিম বর্ধমানের আসানসোলে জন্ম অগ্নিমিত্রার। তাঁর বাবা একজন চিকিৎসক। অগ্নিমিত্রা আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে বটানি অর্নাসে স্নাতক হন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। ফ্যাশন ডিজাইনিংয়েও ডিপ্লোমা করেছেন। একসময় রাজ্য বিজেপির মহিলার মোর্চার সভাপতিও ছিলেন অগ্নিমিত্রা।

Read More

Road Accident App: পুজোর আগে রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! চালু হচ্ছে বিশেষ অ্যাপ, কী কী সুবিধা পাবেন?

Path Nirman App in West Bengal: রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুরসভাগুলিতে রাস্তা নির্মাণ ও মেরামতের যাবতীয় তথ্য তুলে ধরা হবে পথ নির্মাণ অ্যাপ এবং ওয়েব পোর্টালে। প্রতিটি কাজের তিন সেট ছবি আপলোড করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার সংক্রান্ত তথ্য এবং কাজের অগ্রগতির বিস্তারিত বিবরণও থাকবে সেখানে।

Agnimitra Paul on Market: ‘এমন বাজার বানাব ঢুকলেই আলাদা এক্সপিরিয়েন্স হবে’, আশ্বাস দিলেন অগ্নিমিত্রা

Kolkata: সঙ্গে জানালেন, কালো প্লাস্টিক যেখানে যেখানে তৈরি হচ্ছে সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। পাশাপাশি রাস্তা খারাপ নিয়ে তিনি বলেন, "মহালয়ার আগে সমস্ত রাস্তা হয়ে যাবে, যদি কোনও রাস্তা মিস হয়ে যায় আমাদেরকে জানান আমরা সেই রাস্তা সম্পন্ন করব।"

Agnimitra Paul: ফুটপাত ‘দখল’, রাস্তার দু’ধারে পার্কিং-আবর্জনা! দেখেই ক্ষুব্ধ অগ্নিমিত্রা, দিলেন ডেডলাইন

Agnimitra Paul at Burdwan: মন্ত্রী জানান, ফুটপাতের অন্তত এক-তৃতীয়াংশ অংশ পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে। অপরিকল্পিতভাবে বিসি রোডের উপর রাখা সাইকেল ও বাইক সরাতে হবে। একইসঙ্গে রাস্তার কোথাও যাতে নোংরা-আবর্জনা পড়ে না থাকে, তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

Agnimitra Paul on Troll: ‘আমায় ট্রোল করে বলছে, সাইকেল কি মাথায় রাখব?’, ট্রোলারদের এবার জবাব দিলেন অগ্নিমিত্রা

Kolkata: মন্ত্রী বলেছেন, "বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে সেখানে রাখুন।"

Agnimitra Paul: ‘আপনার মাথায় আক্কেল নেই?’, এবার সল্টলেকে এসে ধমক দিলেন অগ্নিমিত্রা

Salt Lake: এরপরই এক ব্যক্তিকে ডেকে তিনি বলেন, "আপনার মাথায় কোনও আক্কেল নেই?" তখন ওই ব্যক্তি বলেন, "সরিয়ে দেব...সরিয়ে দেব।" পাল্টা মন্ত্রী বলেন, "কখন সরাবেন? আজ আমি এসেছি বলে সরাবেন? মাথায় আক্কেল নেই? এটা ফুটপাথ, জিনিসপত্র রেখে কাজ করা উচিত নয়। জানেন না?" এরপর তাঁর নির্দেশ, আজ রাতের মধ্যে যেন এটা পরিষ্কার হয়।"

Agnimitra on Bageswar Baba: ‘বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?’, মুখ খুললেন অগ্নিমিত্রা

Agnimitra Paul: এরপর এ দিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল। বলেন, "নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না।"

সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে…

অগস্টই ছিল ডেডলাইন। সেপ্টেম্বর থেকে কোনও ছাড় নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই কথা মতোই ১ সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল কড়া নিয়ম। আজ থেকে রাস্তায় বেরিয়ে সেই নিয়ম না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা। প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা ফাইন, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। তবে, জরিমানার টাকা নগদে নেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই স্পট ফাইন আদায় করবেন অনুমোদিত আধিকারিকরা। সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে।

Agnimitra On Parking: যাঁদের গাড়ি বা বাইক আছে, তাঁদের নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার

Kolkata Car Parking: তিনি আরও জানান, "ধরুন আপনি এসপ্ল্যানেড যাচ্ছেন। ওই অ্যাপটা খুলে দেখে নেবেন কোথায় কোথায় পার্কিং রয়েছে। আমরা খুব দ্রুতই এই অ্যাপ আনছি। তবে হাতজোড় করে অনুরোধ করছি বেআইনি ভাবে পার্কিং করবেন না।" এখানে উল্লেখ্য, গত শনিবার নবান্নে এই সকল পার্কিং নিয়ে একটি বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,কোন পৌর এলাকায় কতগুলি জায়গায় সরকারি ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

Agnimitra Paul: ‘পেহেল দর্শনধারী, বাদ মে গুণবিচারী’, বিনিয়োগকারীরা ফুটপাথের অবস্থা যানজট দেখলে বিনিয়োগ করবেন? প্রশ্ন অগ্নিমিত্রার

Agnimitra Paul: তিনি বুঝিয়ে বলেন, "আমরা মানবিক। আমাদের সরকার মানবিক। বিরোধীদের থেকে মানবিকতা শিখব না। এই ঘটনার পাঁচদিন আগেই মিটিং হয়েছে। সেখানে ঝুপড়ি উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আর এই পরিবারকে আগেও বলা হয়েছে, নিজের বাড়ি চলে যান। উনিই তো বলছেন ধাপায় থাকেন। তাহলে পার্কস্ট্রিটের ফুটপাথে কেন জাল দিচ্ছেন?"

পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, বোটে চড়ে পৌঁছে গেলেন মানুষের কাছে

 পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা ও পটাশপুর বিধানসভার প্লাবিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার প্রথমে ভগবানপুরে বিভীষিণপুর হাইস্কুল ত্রাণ শিবিরে যান তিনি। সেখানে সবার সঙ্গে কথা বলেন। সমস্যার কথা শোনেন। পরে আমগেছিয়া সেচ দফতরের কেলেঘাই পাড় এলাকায় যান। কথা বলেন এলাকাবাসী ও সেচ দফতরের অধিকারিকদের সঙ্গেও। পরে পটাশপুর বিধানসভার নৈপুর লক্ষ্মীবাজার এলাকায় উদ্ধারকারীদের বোটে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।