AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live Update: সকাল সকাল ছটের ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

Breaking News Live Update in Bengali: রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে পাঞ্জাবি সম্প্রদায়ের । সেই অনুষ্ঠানে যোগ দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত-এ আজ উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী।

West Bengal Live Update: সকাল সকাল ছটের ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
অগ্নিমিত্রা পালImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 15, 2026 | 11:30 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 15 Nov 2026 11:25 AM (IST)

    Sumana Sarkar: এবার তোলবাজির বিরুদ্ধে সরব মন্ত্রী সুমনা সরকার

    তোলাবাজি নিয়ে সরব হচ্ছেন একের পর এক বিজেপি নেতা-নেত্রীরা। শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumder) আগেই তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সম্প্রতি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) স্বীকার করে নিয়েছেন যে এখনও তোলবাজি হচ্ছে। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, তোলবাজি না বন্ধ করলে মানুষের আস্থা ফিরবে না। এবার একই সুরে কথা বললেন রাজ্যের আরেক মন্ত্রী। তোলবাজি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Sumana Sarkar)।

    বিস্তারিত পড়ুন, অন্নপূর্ণা থেকে চাকরি… ‘যত বড় মাপেরই নেতা হোক, টাকা চাইলেই আমাকে জানাবেন’, এবার তোলবাজির বিরুদ্ধে সরব মন্ত্রী সুমনা সরকার

  • 15 Nov 2026 11:23 AM (IST)

    Dilip On Shankar: ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, সমর্থন করে কী বললেন দিলীপ?

    সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। পোস্টে লেখা, মন্ত্রী হলেই সবকিছু বলার অধিকার জন্মায় না। শনিবার রাত থেকে তাঁর ওই পোস্ট ঘিরেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুধু তাই নয়, শঙ্করের বক্তব্যকে সমর্থনও করেছেন তিনি।

    বিস্তারিত পড়ুন, ‘মন্ত্রী হলেই সব বলার অধিকার…’ ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, সমর্থন করে কী বললেন দিলীপ?

ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার ছুটির দিন সকাল সকাল বেহালার পর্ণশ্রীতে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। স্পষ্ট জানিয়ে দেন, ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনও প্লাস্টিক বা বর্জ্য পদার্থ কেউ যেন ফেলে দিয়ে না যায়। আবর্জনা মুক্ত রাখতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে পাঞ্জাবি সম্প্রদায়ের । সেই অনুষ্ঠানে যোগ দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত-এ আজ উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। শিখ সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছেন। এখান থেকে মিছিলে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Published On - Nov 15,2026 11:21 AM

Follow Us