AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankar Ghosh Post: ‘মন্ত্রী হলেই সব বলার অধিকার…’ ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, সমর্থন করে কী বললেন দিলীপ?

Dilip Ghosh on Shankar Ghosh's post: শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শঙ্কর। ওই ছবিতে একদিকে মন্ত্রীর ছবি, আরেকদিকে লেখা, মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না। ক্যাপশনেও একই লেখা। কিন্তু, কাকে উদ্দেশ্য করে বা নিশানা করে এই পোস্ট করেছেন, তা স্পষ্ট করেননি শঙ্কর। কিন্তু, তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্টের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে।

Shankar Ghosh Post: 'মন্ত্রী হলেই সব বলার অধিকার...' ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, সমর্থন করে কী বললেন দিলীপ?
শঙ্কর ঘোষ-দিলীপ ঘোষImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 15, 2026 | 10:03 AM
Share

প্রদীপ্ত কান্তি ঘোষ ও দেবব্রত সরকারের রিপোর্ট

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। পোস্টে লেখা, মন্ত্রী হলেই সবকিছু বলার অধিকার জন্মায় না। শনিবার রাত থেকে তাঁর ওই পোস্ট ঘিরেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুধু তাই নয়, শঙ্করের বক্তব্যকে সমর্থনও করেছেন তিনি।

শঙ্কর ঘোষের পোস্ট

শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শঙ্কর। ওই ছবিতে একদিকে মন্ত্রীর ছবি, আরেকদিকে লেখা, মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না। ক্যাপশনেও একই লেখা। কিন্তু, কাকে উদ্দেশ্য করে বা নিশানা করে এই পোস্ট করেছেন, তা স্পষ্ট করেননি শঙ্কর। কিন্তু, তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্টের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে।

দিলীপ ঘোষের বক্তব্য

সতীর্থের এই বক্তব্যকে সমর্থন করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে। আর মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। কারণ মন্ত্রীকে মানুষ দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে।  মন্ত্রী বলেন, “শুধু মন্ত্রী নয়, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত। নাগরিকদের একটা দায়িত্ব আছে সমাজের জন্য। এমন কিছু বক্তব্য না বলা, যেটা অন্যকে আহত করে। রীতি-নীতি সংবিধানের পরম্পরার বাইরে। প্রত্যেক মানুষেরই দায়িত্ব রয়েছে। স্বাভাবিক মন্ত্রী যে লোকে দেখে। তিনি নিজে আগে সংবিধানের আধারে চলবেন তো, নইলে তো বাকিরা প্রশ্ন তুলবেই।”

Follow Us